News Flash

  • Home
  • প্রধান খবর
  • ১৬ তারিখ বিকানেরে রাহুল গান্ধীর রোড শো, প্রস্তুতিতে ব্যস্ত কংগ্রেস নেতারা
Image

১৬ তারিখ বিকানেরে রাহুল গান্ধীর রোড শো, প্রস্তুতিতে ব্যস্ত কংগ্রেস নেতারা


বিকানের, ১২ নভেম্বর (হি.স.) : ১৬ তারিখ রাজস্থানের বিকানেরে রোডশো করবেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী । ঐদিন বিকানেরের পশ্চিম-পূর্ব বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থীদের জন্য একটি রোড শোতে অংশ গ্রহণ করবেন রাহুল। রাহুলের কর্মসূচি ঠিক হওয়ার পরই প্রস্তুতি শুরু করেছেন কংগ্রেস নেতারা।

কোন রুটে রাহুলের রোড শো করা উচিত যাতে করে পূর্ব এবং পশ্চিম উভয় আসনই লাভবান হবে, এই সংক্রান্ত ব্যাপারে আলোচনা করেন পশ্চিমের প্রার্থী ডঃ বিডি কাল্লা, পূর্ব অঞ্চলের প্রার্থী যশপাল গেহলত, কংগ্রেসের রাজ্য সম্পাদক হাজি জিয়া উর রহমান আরিফ।
কংগ্রেস সংগঠনের সাধারণ সম্পাদক নিতিন ভাতসাস জানিয়েছেন, ১৬ নভেম্বর দুপুর ১২টার পর রাহুল গান্ধী বিকানেরে পৌঁছবেন। এরপর তিনি রোড শোতে অংশ নেবেন। বিকানেরে রাহুল গান্ধী প্রায় দু থেকে তিন ঘণ্টা থাকতে পারেন বলে সূত্রের তরফে জানা গিয়েছে। যদিও রাহুলের বিস্তারিত কর্মসূচি এখনও বিকানেরের কংগ্রেস পায়নি। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলতও রাহুল গান্ধীর সঙ্গে বিকানেরে আসতে পারেন, যদিও তাঁর আনুষ্ঠানিক কর্মসূচি এখনও প্রকাশ করা হয়নি। রাহুল গান্ধীর সঙ্গে থাকবেন কেন্দ্রীয় সংগঠনের কয়েকজন আধিকারিকও। রাহুলের নিরাপত্তার কথা মাথায় রেখে রুটগুলি নির্ধারণ করা হবে। গঙ্গাশহর-ভিনাসারসহ আরও কয়েকটি এলাকায় রোড শো হতে পারে রাহুল গান্ধীর।

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top