News Flash

  • Home
  • দিনের খবর
  • লুধিয়ানা রেলস্টেশনে সোনাসহ গ্রেফতার দুই পাচারকারী
Image

লুধিয়ানা রেলস্টেশনে সোনাসহ গ্রেফতার দুই পাচারকারী

চণ্ডিগড়, ১১ নভেম্বর (হি.স.) : লুধিয়ানা রেলওয়ে স্টেশন থেকে দুজন পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। সেইসঙ্গে দুকেজি সোনাও উদ্ধার করেছে পুলিশ।

সরকারি রেলওয়ে পুলিশ শনিবার সকালে লুধিয়ানা রেলওয়ে স্টেশনে টহল দেওয়ার সময় দুই পাচারকারীকে গ্রেফতার করেছে। ২ কেজি ১০৭ গ্রাম সোনাও বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃত পাচারকারীদের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে। শনিবার সকালে লুধিয়ানা রেলস্টেশনে টাটা মুরি এক্সপ্রেস ট্রেন থেকে নামে ধৃত দুই যুবক। পুলিশি তল্লাশির সময় এরা পালানোর চেষ্টা করলে পুলিশের জালে ধরা পড়ে যায়। তারপর পুলিশ যুবকদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করলে তা থেকে সোনা পাওয়া যায়। ধৃত যুবকদের কাছ থেকে উদ্ধার হয়েছে ২ কেজি ১০৭ গ্রাম সোনা। ধৃত পাচারকারীদের নাম অমরজত ও আমরিক। ইন্সপেক্টর যতিন্দর সিং জানিয়েছেন, উভয় যুবকই স্বীকার করেছে যে তারা এলাহাবাদ থেকে সোনা নিয়ে লুধিয়ানা ও অমৃতসরে সরবরাহ করার উদ্দেশ্যে যাচ্ছিল।

এই বিপুল পরিমাণের সোনা কয়েকজন ব্যবসায়ীকে সরবরাহ করার কথা ছিল। দুই যুবকের আগের রেকর্ডও খতিয়ে দেখা হচ্ছে। যতিন্দর সিং আরও জানিয়েছেন, যেহেতু বিষয়টি আবগারি বিষয়ক তাই আবগারি দফতরের দলকে ঘটনাস্থলে ডাকা হয়েছিল। সোনাসহ দুজনকেই তাদের হাতে তুলে দেওয়া হয়েছে।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top