News Flash

  • Home
  • দিনের খবর
  • তৃণমূল বিজেপি সংঘর্ষ ক্যানিংয়ে, উত্তেজনা, গ্রেফতার পাঁচ
Image

তৃণমূল বিজেপি সংঘর্ষ ক্যানিংয়ে, উত্তেজনা, গ্রেফতার পাঁচ

ক্যানিং, ১১ নভেম্বর (হি.স.) : জমি বিবাদের জেরে ঘটনার সূত্রপাত। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনাও হয়। আপাতত বিষয়টি সাময়িক মিটলেও শনিবার সকালে ক্যানিংয়ের ইটখোলা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বুদোখালি গ্রামে কালিপুজো করাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। দুপক্ষের অন্তত দশজন গুরুতর জখম হয়েছেন। আহতদের ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। বিশাল পুলিশ বাহিনী এলাকায় গিয়ে পরস্থিতি সামাল দেয়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে উভয় পক্ষের মোট পাঁচজনকে শনিবার সন্ধ্যা পর্যন্ত গ্রেফতার করেছে ক্যানিং থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, দক্ষিণ বুদোখালি গ্রামে দুটি কালিপুজো হয় দীর্ঘদিন ধরে। একটি কালিপুজো স্থানীয় তৃণমূল নেতা ইন্দ্রজিৎ সর্দারের অনুগামী আশুতোষ সর্দাররা করেন, অন্যদিকে আরেকটি কালিপুজো স্থানীয় বিজেপি কর্মী পালান সর্দারও তাঁর অনুগামীরা করেন। বিজেপির অভিযোগ, শুক্রবার থেকেই তৃণমূল তাঁদের কালিপুজো বন্ধের চেষ্টা চালিয়ে যাচ্ছে। শুক্রবারও কয়েকজনকে মারধর করা হয়েছে। শনিবার সকালে বিজেপি কর্মীরা তাঁদের পুজো উপলক্ষ্যে এলাকায় মাইক বাঁধতে গেলে ইন্দ্রজিৎয়ের লোকজন আচমকা হামলা চালায়। লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। দুপক্ষের মধ্যে বোমাবাজি, গুলির লড়াই চলে। ঘটনায় দুপক্ষের বেশ কয়েজকজন আহত হয়েছেন। ঘটনার খবর পেয়েই ক্যানিং থানার বিশাল পুলিশ বাহিনী আই সি ক্যানিং সৌগত ঘোষের নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার করে পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

ইন্দ্রজিৎ বলেন, “ জমি নিয়ে একটা অশান্তি এলাকায় চলছিল। সেই ঘটনার জেরেই এদিন আচমকা রাস্তা দিয়ে তৃণমূল কর্মীরা যাওয়ার সময় তাঁদের উপর বিজেপির লোকেরা হামলা চালায়। পুলিশ প্রশাসনকে বলেছি ঘটনার তদন্ত করে দোষীদের গ্রেফতার করতে।” যদিও তৃণমূলের এই অভিযোগ অস্বীকার করে বিজেপি নেতা প্রশান্ত বায়েন বলেন, “ আমাদের কর্মীরা কালিপুজো করবে সেটা তৃণমূল করতে দেবে না। তা নিয়েই শুক্রবার রাত থেকে ঝামেলা করছে। আমাদের কর্মীদের মেরেছে। এদিন সকালেও আচমকাই হামলা চালায় আমাদের কর্মীদের উপর। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।”

এলাকার সাধারণ মানুষ গুলি, বোমা চলার ঘটনার কথা জানালেও এ কথা অস্বীকার করেছে পুলিশ। এসডিপিও ক্যানিং দিবাকর দাস বলেন, “ কালিপুজো নিয়ে একটা ঝামেলা হয়েছে ইন্দ্র গোষ্ঠী ও পালান গোষ্ঠীর মধ্যে। পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। কি কারণে ঘটনা ঘটল সেটা ক্ষতিয়ে দেখা হচ্ছে। ধৃতদেরকে নিজেদের হেফাজতে নিয়ে এ বিষয়ে আরও তদন্ত করা হবে।”

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top