News Flash

  • Home
  • দিনের খবর
  • কলকাতা থেকে নদিয়া ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মৃত ঠাকুমা ও নাতি, আহত আরও ৩জন
Image

কলকাতা থেকে নদিয়া ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মৃত ঠাকুমা ও নাতি, আহত আরও ৩জন

নদিয়া, ১১ নভেম্বর (হি.স.) : নদিয়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনা । গাড়ি করে কলকাতায় ফেরার পথে শনিবার ভোরে দুর্ঘটনায় মৃত্যু হল ঠাকুমা ও নাতির । এদিন ভোরে নদিয়ার চাপড়া থানার চারাতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে । ঘটনাস্থলেই মৃত্যু হয় দুইজনের । পরিবারের বাকি তিন সদস্য আশঙ্কাজন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে খবর, শনিবার ভোর ৪টে নাগাদ দুর্ঘটনা হয় নদিয়ার চাপড়া থানার চারাতলা এলাকায়। অতিরিক্ত গতি এবং অন্ধকারে কুয়াশার মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন গাড়ির চালক। রাস্তার পাশে থাকা একটি বড় অশ্বত্থ গাছে ধাক্কা মারে গাড়িটি। দুমড়ে মুচড়ে যায় গাড়ির সামনের অংশ। গাড়ির সামনের দিকের আসনে এক বছরের নাতিকে বসেছিলেন ঠাকুমা। দুর্ঘটনায় অকুস্থলেই মৃত্যু হয় তাঁদের। পুলিশ সূত্রে খবর, মৃত শিশুটির নাম আবির প্রামাণিক। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ঝর্ণা প্রামাণিক নামে এক প্রৌঢ়ার। পাশাপশি, আশঙ্কাজনক অবস্থায় ওই পরিবারের বাকি তিন সদস্যকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত পরিবারের বাড়ি পলাশিপাড়া থানার তেহট্ট হাঁসপুকুরিয়ায়। শুক্রবার মধ্যরাতে কলকাতা থেকে একটি চার চাকার গাড়িতে ফিরছিলেন ওই পরিবারের সদস্যেরা। পুলিশ জানিয়েছে, নাতিকে নিয়ে গাড়ির চালকের পাশের আসনে বসেছিলেন ঝর্ণা দেবী। গাড়ির গতিবেগ অত্যন্ত বেশি থাকায় দুর্ঘটনায় গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। প্রৌঢ়া এবং তাঁর কোলে থাকা শিশুটির মাথা থেঁতলে যায়। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। অন্যদিকে, গাড়ির চালক অভিজিৎ মণ্ডলের অবস্থাও আশঙ্কাজনক। শনিবার সকালে স্থানীয়দের নজরে আসে বিষয়টি। তাঁরা উদ্ধারকাজ চালানোর পাশাপাশি খবর দেন পুলিশে। প্রথমে তাঁদের নিয়ে যাওয়া হয়েছিল চাপড়া গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে তিন জনকে স্থানান্তরিত করা হয় শক্তিনগর জেলা হাসপাতালে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করেছে চাপড়া থানার পুলিশ।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top