News Flash

  • Home
  • দিনের খবর
  • হরিয়ানার গুরুগ্রাম জেলায় দিল্লি-জয়পুর হাইওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত চার
Image

হরিয়ানার গুরুগ্রাম জেলায় দিল্লি-জয়পুর হাইওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত চার

গুরুগ্রাম, ১১ নভেম্বর (হি.স.) : হরিয়ানার গুরুগ্রাম জেলায় দিল্লি-জয়পুর হাইওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, শুক্রবার মাঝরাতে।

হরিয়ানার গুরুগ্রাম জেলার বিলাসপুর থানার অধীনে দিল্লি-জয়পুর জাতীয় সড়ক-৪৮-এ একটি গাড়ি এবং একটি পিকআপ ট্রাকের মধ্যে সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় গাড়ি ও পিকআপের প্রচণ্ড ক্ষতি হয়েছে। মৃতদের শনাক্ত করার কাজ চলছে। পতৌদির এসিপি হরেন্দ্র কুমার জানিয়েছেন, এই দুর্ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। মৃতদেহগুলি শনাক্ত করার পর পরিবারকে খবর দেওয়া হয়। শুক্রবার মধ্যরাতে জয়পুর থেকে দিল্লিগামী একটি ১৬ টায়ারের ট্রাক বিলাসপুর থানা এলাকায় ডিভাইডারের ধাক্কা মেরে রাস্তার ধারে চলে যায়। সে সময় দিল্লি থেকে জয়পুরগামী একটি পিকআপ ভ্যান ও একটি গাড়ির ওই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। সিএনজি গাড়ি হওয়ায় আগুন ধরে যায়। গাড়িতে থাকা তিনজনের আগুনে পুড়ে মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন, জিতেন্দ্র, লোকেশ সাইনি, পবন দুবে এবং দীপক। দুর্ঘটনার পর ট্রাক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ ট্রাকটি বাজেয়াপ্ত করে চালকের খোঁজ শুরু করেছে। চালকের বিরুদ্ধে বিলাসপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top