News Flash

  • Home
  • খেলা
  • এশিয়ান টেনিস আসর আগরতলায় আজ শুরু : উদ্বোধক রাজ্যপাল
Image

এশিয়ান টেনিস আসর আগরতলায় আজ শুরু : উদ্বোধক রাজ্যপাল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর।। টেনিস তারকাদের হাট বসতে চলেছে আগরতলার মালঞ্চ নিবাসে। প্রথমবারের মতো ত্রিপুরায় এশিয়ান-১৬ এন্ড আন্ডার রেংকিং জুনিয়র টেনিস টুর্নামেন্ট ২০২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে। টুর্নামেন্টের ঢাকে কাঠি পড়েছে আজ-ই। কোয়ালিফায়িং রাউন্ডের খেলা শুরু হয়েছে আজ, শনিবার থেকে। ১১ থেকে ১৮ নভেম্বর আট দিনব্যাপী এই এশিয়ান টেনিস আসর আগরতলার মালঞ্চ নিবাসস্থিত টেনিস কোর্টে অনুষ্ঠিত হলেও মূলতঃ মূল প্রতিযোগিতা হবে পাঁচ দিন। ১৩ থেকে ১৭ নভেম্বর। আজ, শনিবার সকাল ন’টায় মালঞ্চ নিবাসস্থিত টেনিস কোর্ট কমপ্লেক্সে আয়োজক ত্রিপুরা টেনিস এসোসিয়েশন আহুত সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত ব্যক্ত করেন সংস্থার সম্পাদক সুজিত রায়। প্রতিযোগিতার পূর্ণাঙ্গ রূপরেখা এবং এশিয়ান-১৬ এবং আন্ডার রেংকিং জুনিয়র আসরে অংশ নিতে আসছে এমন টেনিস তারকা তথা এশিয়ান শীর্ষ বাছাই টেনিস খেলোয়ারদের নাম সহ প্রতিযোগিতার সামগ্রিক চিত্র তুলে ধরেন এশিয়ান টেনিস ফেডারেশন স্বীকৃত ম্যাচ রেফারি প্রবীন কুমার নায়েক। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে টেনিস এসোসিয়েশনের সভাপতি বিধান রায়, সহ সভাপতি প্রণব চৌধুরী, তড়িৎ রায়, জয়েন্ট সেক্রেটারি অরূপ রতন সাহা, চিন্ময় দেববর্মা, কোষাধ্যক্ষ মৃন্ময় সেনগুপ্ত কার্যকরী কমিটির সদস্য অমিয় কুমার দাস, উপদেষ্টা ডা. কনক নারায়ণ ভট্টাচার্য, আমেরিকা থেকে আগত ড. জৈন প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য আগামীকাল বিকেল সাড়ে তিনটায় প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব, দপ্তরের অধিকর্তা, ক্রীড়া পর্ষদ সচিব, ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উচ্চপদস্থ কর্মকর্তা প্রমুখ উপস্থিত থাকবেন। এশিয়ান বেশ কয়েকটি কান্ট্রি এতে অংশ নেবে বলে এন্ট্রি জমা দিলেও শেষ পর্যন্ত আয়োজক ভারতের বেশ কিছু নামিদামি খেলোয়ারদের পাশাপাশি নেপাল এবং বাংলাদেশ থেকেও বেশ ক-জন শীর্ষ বাছাই খেলোয়াড় এতে অংশ নেবেন বলে চিফ রেফারি প্রবীন কুমার নায়েক জানিয়েছেন।

Releated Posts

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে উজবেকিস্তান, সিরিয়া ও বাংলাদেশের সঙ্গে একই গ্রুপে ভারত

কুয়ালালামপুর, ২৮ মে (আইএএনএস): এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ চীন ২০২৭-এর বাছাই পর্বে ভারত অনূর্ধ্ব-২০ পুরুষ দলকে গ্রুপ ‘বি’-তে…

ByBySandeep Biswas May 28, 2026

এশিয়ান গেমস ট্রায়ালে অংশ নেওয়ার অনুমতি পেলেন ভিনেশ ফোগাট, স্বস্তি দিল দিল্লি হাইকোর্ট

নয়াদিল্লি, ২৩ মে (আইএএনএস): ভারতীয় মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগাটকে এশিয়ান গেমস ২০২৬-এর নির্বাচনী ট্রায়ালে অংশ নেওয়ার অনুমতি দিল…

ByBySandeep Biswas May 23, 2026

এশিয়ান গেমস ট্রায়ালসে তাৎক্ষণিক স্বস্তি পেলেন না ভিনেশ ফোগাট, অন্তর্বর্তী নির্দেশে অনীহা দিল্লি হাইকোর্টের

নয়াদিল্লি, ১৮ মে (আইএএনএস) : আসন্ন এশিয়ান গেমসের নির্বাচনী ট্রায়ালসে অংশগ্রহণের অনুমতি চেয়ে আবেদন করলেও তাৎক্ষণিক কোনও স্বস্তি…

ByBySandeep Biswas May 18, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…

ByByNews Desk Apr 29, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top