News Flash

  • Home
  • প্রধান খবর
  • আল-কায়েদার ষড়যন্ত্র মামলায় ৫ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ এনআইএ-র
Image

আল-কায়েদার ষড়যন্ত্র মামলায় ৫ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ এনআইএ-র

নয়াদিল্লি, ১০ নভেম্বর (হি.স.) : শুক্রবার আহমেদাবাদের (গুজরাট) বিশেষ আদালতে পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। এরা পাঁচজন হলেন, মো. সজিব মিয়া, মুন্না খান, জাহাঙ্গীর ওরফে আজহারুল ইসলাম, আবদুল লতিফ ও ফরিদ। এরা সকলেই বিদেশি নাগরিক।

অভিযোগ এই অভিযুক্তরা, অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এবং গোপনে তাদের সন্ত্রাসবাদী কার্যকলাপ করার জন্য জাল নথি সংগ্রহ করেছিল। তারা সক্রিয়ভাবে ভারতে দুর্বল মুসলিম যুবকদের আল-কায়েদার চরমপন্থী মতাদর্শে প্ররোচনা দিয়েছে বলে অভিযোগ করেছে এনআইএ-র। এরা পাঁচজন সক্রিয়ভাবে এইসব কাজ করবার জন্য তহবিল সংগ্রহ করেছিল । শুধু তাই নয় এরা সীমান্তের উভয় পাশে অবস্থিত নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন আল কায়দার হ্যান্ডলার ও এজেন্টদের কাছে দুর্বল মুসলিম যুবকদের হস্তান্তর করতে সক্রিয়ভাবে জড়িত ছিল। পলাতক দুই জন শরিফুল ইসলাম ও সাহিবা নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন আল-কায়দার সদস্য বলে জানা গিয়েছে। এরাই সীমান্তের ওপার থেকে গ্রেফতার হওয়া ব্যক্তিদের মূল অপারেটর।

Releated Posts

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026

১৯৯৮ সালেই ভারতে হামলার আশঙ্কা জানিয়েছিল বিন লাদেন: সিআইএ রিপোর্ট

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৮ সালে ভারতে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি প্রকাশিত…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top