News Flash

  • Home
  • দেশ
  • আলোর উৎসবে ১৫৩ কোটি টাকার উন্নয়নমূলক কাজ উপহার মুখ্যমন্ত্রী যোগীর
Image

আলোর উৎসবে ১৫৩ কোটি টাকার উন্নয়নমূলক কাজ উপহার মুখ্যমন্ত্রী যোগীর

গোরখপুর, ১০ নভেম্বর (হি.স.) : মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আলোর উৎসবে গোরখপুর জেলাকে প্রায় ১৫৩ কোটি টাকার উন্নয়নমূলক কাজ উপহার দেবেন। রবিবার ভান্তঙ্গিয়া সম্প্রদায়ের মানুষদের জন্য দীপাবলি উৎসব উদযাপন করতে আসছেন, সেইসময় মুখ্যমন্ত্রী গোরখপুর জেলাকে প্রায় ১৫৩ কোটি টাকার উন্নয়নমূলক কাজ উপহার দেবেন।

বনতাঙ্গিয়া গ্রামের জঙ্গল তিকোনিয়া তিন নম্বরে আয়োজিত দীপাবলি উৎসব উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগী জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রের গ্রামগুলির সঙ্গে সম্পর্কিত ৯১ কোটি টাকার ৩২টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। ৬২ কোটি টাকা ব্যয়ে মুখ্যমন্ত্রী যে সমস্ত উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন তা গ্রাম পঞ্চায়েতগুলিতে পারফরম্যান্স অনুদানের সঙ্গে সম্পর্কিত। মোট ৩২টি গ্রাম পঞ্চায়েতে পারফরম্যান্স অনুদানের মাধ্যমে করা কাজের খরচ ১.২৫ কোটি থেকে ৭ কোটি টাকা পর্যন্ত। যোগী, ২০টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন। অনুষ্ঠানস্থলে বিভিন্ন দফতর স্টল বসিয়ে সরকারের জনস্বার্থ প্রকল্পের তথ্য দেবে। গত বছর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিন নম্বর জঙ্গল তিকোনিয়ার বনতাঙ্গিয়া গ্রামে দীপাবলি উদযাপন করতে এসেছিলেন, সেসময় যোগী জেলাকে ৮০ কোটি টাকার উন্নয়নমূলক কাজ উপহার দিয়েছিলেন।

Releated Posts

নীতি আয়োগ বৈঠকে ‘বিকশিত রাজস্থান-২০৪৭’ রূপরেখা পেশ, ২০২৯ সালের মধ্যে ৩৫০ বিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য ভজনলাল শর্মার

জয়পুর, ১১ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সভাপতিত্বে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিল বৈঠকে…

ByByNews Desk Jun 11, 2026

মধ্যপ্রদেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনটি রাজ্যসভা আসনেই জয় বিজেপির

ভোপাল, ১১ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের তিনটি রাজ্যসভা আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার ভোপালে বিধানসভা…

ByByNews Desk Jun 11, 2026

মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে তিন মাসের দেশব্যাপী আন্দোলনে নামছে কংগ্রেস

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): মূল্যবৃদ্ধি, বেকারত্ব, পরীক্ষায় দুর্নীতি, সামাজিক বৈষম্য এবং উপসাগরীয় অঞ্চলের সংঘাতের প্রেক্ষিতে দেশের কূটনৈতিক অবস্থান…

ByByNews Desk Jun 11, 2026

ভুয়ো হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট চক্রের পর্দাফাঁস, তিন সাইবার প্রতারক গ্রেফতার দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভুয়ো অনলাইন হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top