News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ৩৪০ টি গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাক আটক ধর্মনগরে
Image

৩৪০ টি গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাক আটক ধর্মনগরে

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ নভেম্বর : উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের বিভিন্ন স্থানে বেশ কিছুদিন ধরেই গ্যাস সিলিন্ডার চুরির ঘটনা ঘটছে। অবশেষে বৃহস্পতিবার চুরি করে নিয়ে যাওয়া গ্যাস সিলিন্ডারসহ একটি গাড়ি আটক করা সম্ভব হয়েছে।
দীর্ঘদিন ধরে ঢ়ুপিরবন্দ, রামনগর, উত্তাখালী এলাকাজুড়ে গাড়ি ভর্তি গ্যাস সিলিন্ডার থেকে সিলিন্ডার চুরি হওয়ার ঘটনা ঘটে চলছিল। তা নিয়ে অনেক মামলা মোকদ্দমা হলেও চুরির ঘটনা অব্যাহত ছিল। আজ অর্থাৎ বৃহস্পতিবার ভোররাতে ধর্মনগর থানার পুলিশ খবর পেয়ে ঢ়ুপিরবন্দ এলাকায় সিলিন্ডার চুরির সময় অভিযানে নামে। সেখান থেকে ইন্ডিয়ান ওয়েলের একটি ছয় চাকার গাড়ি যার মধ্যে ৩৪০টি ভর্তি সিলিন্ডার ছিল, গাড়ির নম্বর টিআর০৫-এফ ১৭৮৩ এবং একই এলাকা থেকে একটি খালি সিলিন্ডার ভর্তি অটো টি আর ০৫ ডি ১৭৫৩   উদ্ধার করা হয়।

ছোট অটো গাড়িটির চালক পালিয়ে যেতে সক্ষম হলেও ট্রাকের চালক নাসির এবং সহচালক অশোক দাসকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। সিলিন্ডার ভর্তি গাড়ি এবং খালি সিলিন্ডার ভর্তি অটোটিকে ধর্মনগর থানার পুলিশ ধর্মনগর থানায় নিয়ে আসে।

মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ সাহা জানান এখনো তল্লাশি অব্যাহত রয়েছে এবং বড় গাড়ির চালক ও সহচালককে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। তারপর ফুড এবং সিভিল সার্ভিসের হাতে তুলে দেওয়া হবে। তারা সম্পূর্ণ ঘটনাটি তদন্ত করে শেষ হওয়ার পর পুলিশ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
  তাছাড়া ট্রাক গাড়ি থেকে এএস ২৫সি ৯২০৭  নম্বরের অপর একটি নাম্বার প্লেট উদ্ধার করা হয়েছে।

জানা গেছে কিছু সংখ্যক এলাকাবাসীর সহায়তায় এই এলাকায় দীর্ঘদিন ধরে এভাবে ভর্তি গ্যাস সিলিন্ডারের পরিবর্তে খালি গ্যাস সিলিন্ডার দিয়ে পূর্ণ করে রাজ্যের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। বিভিন্ন গ্যাস এজেন্সির মালিকরা গাড়ির মধ্যে ভর্তি সিলিন্ডারের পরিবর্তে ভর্তি সিলিন্ডারের পাশাপাশি বেশ কিছু খালি সিলিন্ডার এইভাবেই পেয়ে যাচ্ছে। তা নিয়ে দপ্তরের কাছে অভিযোগ বিভিন্ন সময়ে বিভিন্ন গ্যাস এজেন্সি থেকে উঠে এসেছে। কিন্তু কোথায় কিভাবে দিনের পর দিন গাড়ি ভর্তি গ্যাস সিলিন্ডার থেকে ভর্তি সিলিন্ডারের পরিবর্তে খালি সিলিন্ডার দিয়ে পূর্ণ হচ্ছে তা নিয়ে প্রশাসন তৎপর ছিল, নেপথ্যে  কি রয়েছে তা ধরার জন্য।

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top