News Flash

  • Home
  • দিনের খবর
  • রেল লাইন পেরোতে গিয়ে ইঞ্জিনের ধাক্কায় মৃত প্রৌঢ়া, গুরুতর আহত নাতি
Image

রেল লাইন পেরোতে গিয়ে ইঞ্জিনের ধাক্কায় মৃত প্রৌঢ়া, গুরুতর আহত নাতি

হুগলি, ৯ নভেম্বর (হি.স.): রেল লাইন পার হতে গিয়ে রেল ইঞ্জিনের ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ার। গুরুতর আহত হয় তাঁর কোলে থাকা দুই বছরের নাতি।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে হুগলি স্টেশনে। আহত শিশুটিকে ভর্তি করা হয়েছে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালের আইসিইউ বিভাগে। ঘটনার পর থেকে মহিলার সঙ্গে থাকা টাকার ব্যাগ উধাও। ব্যাগে ছিল নগদ ২৭ হাজার টাকা।

স্থানীয় সূত্রে খবর, হুগলি আদর্শনগর রেল কোয়ার্টারে তাঁর বাড়ি, বয়স ৪৫ বছর। সকাল সাড়ে এগারোটা নাগাদ স্বনির্ভর গোষ্ঠীতে ঋণের টাকা জমা দেওয়ার জন্য যাচ্ছিলেন তিনি। সেই সময় একটি রেল ইঞ্জিন হুগলি স্টেশনের দু নম্বর লাইন দিয়ে ব্যান্ডেলের দিকে যাচ্ছিল।

রেল লাইন পেরোনোর সময় ইঞ্জিনটি খেয়াল করেননি ওই প্রৌঢ়া। সেটির ধাক্কায় ছিটকে পরেন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। কোলের নাতি ছিটকে পরে। গুরুতর আহত হয় সে। তাকে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top