News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রয়াত প্রাক্তন মন্ত্রী আশুতোষ ট্যান্ডন, শোক প্রকাশ রাজনাথ সিংয়ের
Image

প্রয়াত প্রাক্তন মন্ত্রী আশুতোষ ট্যান্ডন, শোক প্রকাশ রাজনাথ সিংয়ের

লখনউ, ৯ নভেম্বর (হি.স.) : প্রয়াত উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রী তথা লখনউ পূর্ব বিধানসভার বিধায়ক আশুতোষ ট্যান্ডন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। লখনউয়ের মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আশুতোষ ট্যান্ডনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রী এবং লখনউ পূর্বের বিধায়ক আশুতোষ ট্যান্ডন ওরফে ‘গোপালজি’র মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।

রাজনাথ সিং এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, গোপালজির রাজনৈতিক জীবন লখনউয়ের মানুষের সেবায় নিবেদিত ছিল। দলকে শক্তিশালী করতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। লখনউ ও রাজ্যের উন্নয়নে তিনি যে কাজ করেছেন তা সর্বদা স্মরণে থাকবে। শোকের এই মুহুর্তে আমি তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ওম শান্তি।

Releated Posts

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top