News Flash

  • Home
  • বিদেশ
  • কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশ, হেমতাবাদে গ্রেফতার বাংলাদেশী নাগরিকসহ ২জন
Image

কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশ, হেমতাবাদে গ্রেফতার বাংলাদেশী নাগরিকসহ ২জন

হেমতাবাদ ৯ নভেম্বর (হি.স.) : কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশ করতেই দুইজনকে গ্রেফতার করল ১৭৫ নম্বর ব্যাটালিয়ানের বিএসএফ। বুধবার রাতে চৈনগর বিওপি দিয়ে ওই দুই যুবক ভারতে প্রবেশ করে। তারপরই তাদের গ্রেফতার করে বিএসএফ । তাদের হেমতাবাদ থানার পুলিশের হাতে অভিযুক্তদের তুলে দেয়। ধৃতদের বৃহস্পতিবার আদালতে তোলা হবে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম সফিক ইসলাম (২৩) বাংলাদেশের, বিরল থানার, দিনাজপুর জেলার বাসিন্দা। অপরজন সাদিকুল ইসলাম (২৫) বাড়ি চাকুলিয়ার খিকিরতলায়। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃতদের বৃহস্পতিবার আদালতে তোলা হবে। তাদের কাছ থেকে বাংলাদেশি টাকা, মোবাইল, বাংলাদেশি সিম, সিগারেটের প্যাকেট সহ একাধিক জিনিস পাওয়া গিয়েছে।

পুলিশ ও বিএসএফ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত সাদিকুল ইসলাম বাংলাদেশে মাসির বাড়িতে বিয়ের অনুষ্ঠানের যোগ দিতে গিয়েছিল। সেখান থেকে ভারতে প্রবেশ করার জন্য বাংলাদেশি এক দালালকে ধরে, সেই দালাল ৫০০০ টাকার বিনিময়ে ওই যুবক সহ এক বাংলাদেশি যুবককে ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতার দিয়ে পার করায়। সেইসময় দুজনকে গ্রেফতার করা হয়। হেমতাবাদ থানা আইসি অভিজিৎ দত্ত বলেন, ‘একজন বাংলাদেশি সহ দুজনকে গ্রেফতার করেছে ১৭৫ নম্বর ব্যাটালিয়ানের বিএসএফ। তদন্ত চলছে।

Releated Posts

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

মাকে শেষবার দেখতে পারলেন না জেলবন্দি চিন্ময় কৃষ্ণ দাস, প্রয়াত মা সন্ধ্যা রানি ধর

ঢাকা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জেলবন্দি বাংলাদেশের বিশিষ্ট হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মা সন্ধ্যা রানি ধর বৃহস্পতিবার প্রয়াত…

ByByNews Desk Sep 10, 2026

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top