News Flash

  • Home
  • দেশ
  • বাঁকুড়ায় বিজেপি কর্মী খুনে সিবিআই তদন্ত দাবি শুভেন্দু অধিকারীর
Image

বাঁকুড়ায় বিজেপি কর্মী খুনে সিবিআই তদন্ত দাবি শুভেন্দু অধিকারীর

কলকাতা, ৮ নভেম্বর (হি.স.) : বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে বিজেপি নেতাকে খুনের অভিযোগ তুলে সিবিআই তদন্তের দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার তিনি ট্যুইট করে স্পষ্ট বলেছেন, ‘পঞ্চায়েত ভোটে বিজেপির প্রার্থী শুভদীপের জনপ্রিয়তা মানতে পারেনি তৃণমূল।

শুভেন্দু অধিকারী লিখেছেন, “দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় খুন করা হয়েছে শুভদীপকে। তৃণমূলের দুষ্কৃতীদের আড়াল করবে রাজ্য পুলিশ, সিবিআই তদন্ত চাই’।

প্রসঙ্গত, বাঁকুড়ার গঙ্গাজলঘাটির নিধিরামপুরে বিজেপি নেতার রহস্যমৃত্যুর ঘটনায় উঠল প্রশ্ন। বাড়ির কাছে গাছে ঝুলন্ত দেহ উদ্ধার হয় বুধবার সকালে। দেহের সঙ্গে বাঁধা ছিল হাত। মৃতের নাম শুভদীপ মিশ্র।পরিবারের অভিযোগ, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে বছর ২৫-এর শুভদীপকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে।

দেহ উদ্ধারে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় বিজেপি নেতার প্রেমিকা, তাঁর স্বামী, দেওর-সহ ৩ জনকে আটক করেছে গঙ্গাজলঘাটি থানার পুলিশ। শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ির অভিযোগ, বাড়ি এসে খুনের হুমকি দিয়েছিলেন স্থানীয় তৃণমূল নেতা। সেই ভয়েই গত এক সপ্তাহ বাড়ি ফেরেননি শুভদীপ। দলীয় যোগ অস্বীকার করে পারিবারিক অশান্তির জেরে এই ঘটনা বলে পাল্টা দাবি করেছে তৃণমূল।

Releated Posts

দুর্গাপুরে বিহারের ব্যবসায়ীর বাড়িতে এনআইএ-র তল্লাশি, কারণ নিয়ে ধোঁয়াশা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে বিহার-নিবাসী এক ব্যবসায়ীর বাড়িতে সোমবার তল্লাশি চালায় জাতীয়…

ByByNews Desk Jul 27, 2026

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top