News Flash

Image

মানব পাচার মামলায় ১০টি রাজ্যে এনআই অভিযান

নয়াদিল্লি, ৮ নভেম্বর (হি.স.) : জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) বুধবার মানব পাচার মামলায় ১০টি রাজ্য জুড়ে অভিযান শুরু করেছে। এই দশটি রাজ্য হল, ত্রিপুরা, অসম, পশ্চিমবঙ্গ, কর্ণাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা, হরিয়ানা, পুদুচেরি, রাজস্থান এবং জম্মু ও কাশ্মীর। এই ১০টি রাজ্য ছাড়াও আরও বেশ কয়েকটি রাজ্যে অভিযান চালাচ্ছে এনআইএ।

বুধবার রাজ্য পুলিশ বাহিনীর সঙ্গে যৌথভাবে ঘনিষ্ঠ সমন্বয়ে এনআইএ-এর দল এই মামলার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের বাসস্থান এবং অন্যান্য স্থানে অভিযান চালাচ্ছে। এনআইএ-র একাধিক দল অপরাধের সঙ্গে জড়িত সন্দেহভাজনদের বিরুদ্ধে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোরে ১০টি রাজ্যে এই অভিযানকার্য শুরু করে। এনআইএ-র গোয়েন্দারা এই ১০টি রাজ্যের চার ডজনেরও বেশি জায়গায় অনুসন্ধান করছে যাতে করে আন্তর্জাতিক সম্পর্কযুক্ত মানব পাচার চক্রকে তারা ধরতে পারে। গত মাসে বেঙ্গালুরু থেকে এনআইএ-র একটি দল শ্রীলঙ্কার মানব পাচার মামলায় জড়িত তামিলনাড়ু থেকে এক পলাতক অভিযুক্তকে গ্রেফতার করেছিল।

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top