News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থে বাদ্যযন্ত্র প্রদান করলেন বিধায়ক স্বপ্না দাস (পাল)
Image

বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থে বাদ্যযন্ত্র প্রদান করলেন বিধায়ক স্বপ্না দাস (পাল)

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ৮ নভেম্বর : ধলাই জেলার কমলপুরের বামনছড়া কমিউনিটি হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থে বাদ্যযন্ত্র প্রদান করা হয়।

৪৬ নং সুরমা বিধানসভার বিধায়ক স্বপ্না দাস (পাল )তাঁর বিধানসভা এলাকার চারটি দলকে বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থে প্রায় ৫ লক্ষ ৭২ হাজার টাকার বাদ্যযন্ত্র তুলে দেন।

 অনুষ্ঠানটি হয় বামনছড়া কমিউনিটি হলে। সেখানে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক। সাথে ছিলেন কমলপুরের এস ডি এম লালরিংনেতা ডারলং। সমাজ সেবী সন্তোষ দাস, অমৃত দাস ও সভাপতিত্ব করেন বামনছড়া পঞ্চায়েতের প্রধান রেবা নমশুদ্র। স্বাগত ভাষণ দেন মহকুমা ম্যাজিস্ট্রেট এল. ডারলং।

এছাড়া ভাষণ রাখেন সন্তোষ দাস। বিধায়ক তাঁর ভাসনে বলেন আমি চাই সর্বদা জনগণের সাথে থাকতে। তিনি আরও বলেন সুরমা এলাকায় বহু বাদক দল আছে। কিন্তু সবাইকে একসাথে বাদ্যযন্ত্র দেওয়া সম্ভব নয়। তাই প্রথম চারটি দলকে দেওয়া হলো বিধায়ক তাহবিলের ফান্ড থেকে। ধাপে ধাপে আরও দেওয়া হবে।

তিনি আরও বলেন তিনি বিধায়ক হয়েই সালেমা পি এইচ সি তে অ্যাম্বুলেন্স দিয়েছেন, কমলপুর সংশোধনাগাড়ে অ্যাম্বুলেন্স দিয়েছেন। এবার তিনি চারটি দলকে ১ লক্ষ ৯৩ হাজার টাকা করে মোট ৫ লক্ষ ৭২ হাজার টাকার বাদ্যযন্ত্র দিয়েছেন। যাতে রয়েছে খোল, কর্তাল, কাঁসা, সিনথেজার, ড্রামসেট সহ অন্যন্য সামগ্রী। তবে স্বপ্না দাস (পাল )এলাকায় নেশার বারবারন্ত নিয়ে উদ্দেগ প্রকাশ করেন। তিনি বলেন সবাইকে মারণ নেশার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কারণ যে ছেলেটা নেশা করছে সে আমার বা আপনার ছেলে। তাই নেশার বিরুদ্ধে প্রশাসনকে সাহায্য করতে আমাদের এগিয়ে আসতে হবে। তবেই নেশা কারবারিরা হাত গুটাবে।

Releated Posts

ছনতৈল গ্রামে গড়ে উঠবে শিশু কন্যা অনাথ আশ্রম, ঘোষণা মন্ত্রী টিঙ্কু রায়ের

আগরতলা, ২৬ জুলাই: সমাজের সুবিধাবঞ্চিত ও অনাথ শিশু কন্যাদের নিরাপদ আশ্রয়, শিক্ষা এবং স্বনির্ভরতার সুযোগ করে দিতে চণ্ডীপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

কুমারঘাটে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, স্করপিওর পেছনে ধাক্কা ই-রিক্সার, আহত ১

আগরতলা, ২৬ জুলাই: ঊনকোটি জেলার কুমারঘাট-কৈলাসহর ২০৮ নম্বর জাতীয় সড়কের সোনাইমুড়ি এলাকায় শনিবার গভীর রাতে একটি গুরুতর সড়ক…

ByByReshmi Debnath Jul 26, 2026

উদয়পুর রেলস্টেশনে ১২ কেজি গাঁজাসহ যুবক আটক, চেন্নাই পাচারের সন্দেহ

আগরতলা, ২৬ জুলাই: উদয়পুর রেলস্টেশনে জিআরপি ও পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করা…

ByByReshmi Debnath Jul 26, 2026

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top