News Flash

  • Home
  • দেশ
  • আমার কথায় বোনেরা আঘাত পেলে আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি : মুখ্যমন্ত্রী নীতিশ কুমার
Image

আমার কথায় বোনেরা আঘাত পেলে আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি : মুখ্যমন্ত্রী নীতিশ কুমার

পাটনা, ৮ নভেম্বর (হি.স.) : আমার কথায় বোনেরা আঘাত পেলে আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বলে মন্তব্য করেন নীতিশ কুমার। তাঁকে বুধবার বিজেপি বিধায়করা বিধানসভায় ঢুকতে বাঁধা দিলে মুখ্যমন্ত্রী এদিন ক্ষমা চান। জনসংখ্যা নিয়ন্ত্রণে মেয়েদের শিক্ষিত করাকে কেন্দ্র করে মন্তব্যের জন্য বুধবার বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ক্ষমা চেয়েছেন। মঙ্গলবার বিধানসভায় বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বক্তব্যের পর রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়ে যায়। বিরোধীরা নীতিশের মন্তব্যকে আশালীন ও অপমানজনক বলে আখ্যা দেয়।

এরপর বুধবার নীতিশ কুমার গতকাল বিধানসভায় তাঁর বক্তব্যের জন্য ক্ষমা চান। তিনি বলেন, “আমি আমার বলা কথা ফেরত নিয়ে নিচ্ছি, আমি এমনি কথাটা বলে ফেলেছিলাম, আমার কথার ভুল মানে বের করা হচ্ছে, আমি তো মহিলাদের শিক্ষার ব্যাপারে কথা বলেছিলাম, যদি আমার কথায় বোনেরা আঘাত পান তাহলে আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।”

জনসংখ্যা বৃদ্ধি এবং বিহারের জন্মহার কীভাবে ৪.২ থেকে ২.৯ শতাংশে নেমে এসেছে সেসম্পর্কে বলতে গিয়ে মহিলাদের শিক্ষার প্রয়োজনীয়তার উপর জোর দিতে মুখ্যমন্ত্রী এই মন্তব্য করেছিলেন। মুখ্যমন্ত্রী এদিন ক্ষমা চান।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top