News Flash

  • Home
  • দিনের খবর
  • ছত্তিশগড়ের ভিলাইয়ে আতসবাজি ব্যবসায়ীর বাড়িতে হানা ইডির
Image

ছত্তিশগড়ের ভিলাইয়ে আতসবাজি ব্যবসায়ীর বাড়িতে হানা ইডির

রায়পুর, ৮ নভেম্বর (হি.স.) : ছত্তিশগড়ের ভিলাইয়ে আতশবাজি ব্যবসায়ী সুরেশ ধিঙ্গানির বাড়িতে বুধবার সকালে অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর দল। ইডির আধিকারিকরা এদিন সকালে চারটি গাড়ি নিয়ে সুরেশ ধিঙ্গানির বাড়িতে হানা দেয়। তারপর বেশকিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর ইডির দল সুরেশের ছেলে বিবেক ধিঙ্গানিকে তুলে নিয়ে যায়। উচ্চপদস্থ প্রশাসনিক সূত্রের খবর, ইডি দল বিবেক ধিঙ্গানিকে বসুন্ধরা নগরের একটি গুদামে নিয়ে গেছে।

বর্তমানে ভিলাইতে পেট্রোল পাম্পের সামনের দোকান এবং পদুম নগরের বাড়িতে ইডির অভিযান চলছে। রায়পুরের পাণ্ডারিতে সুরেশের একটি বাজির দোকানও রয়েছে।এই নিয়ে দ্বিতীয়বার ধিঙ্গানির বাড়িতে হানা দিল ইডি। জানা গিয়েছে, ইডি মহাদেব অ্যাপ বেআইনি লেনদেন এবং অন্যান্য কেলেঙ্কারি সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রমাণ পেয়েছে। তার ভিত্তিতেই ইডি অভিযান শুরু করেছে।
অন্যদিকে, ইডি আধিকারিকরা বালোদের দাল্লিরাজহরায় খনি ব্যবসায়ী সুমিত লোধা এবং সৌরভ লোধার অফিসে তদন্ত করছেন। নিরাপত্তার কথা মাথায় রেখে অফিসের বাইরে সিআরপিএফ দলকে মোতায়েন রাখা হয়েছে। সুমিত লোধা এবং সৌরভ লোধার লোহার খনি এবং পরিবহনের একটি বড় ব্যবসা রয়েছে।

Releated Posts

জেডিইউতে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই: লালন সিং

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জনতা দল (ইউনাইটেড)-এ কোনও গোষ্ঠীদ্বন্দ্ব বা মতবিরোধ নেই বলে স্পষ্ট করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা…

ByByNews Desk Sep 19, 2026

তৃণমূলের উত্থান-পতনের দায় মমতার নেতৃত্বেই: বিশ্লেষণ

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): বামফ্রন্ট সরকারকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেস গড়ে তুলেছিলেন,…

ByByNews Desk Sep 19, 2026

মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের ৩ ডজনের বেশি পড়ুয়া অসুস্থ, খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): শুক্রবার গভীর রাতে বিহারের মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে আতঙ্ক ছড়ায়। তিন ডজনেরও বেশি পড়ুয়া…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারিতে সায়নী ঘোষের প্রতিক্রিয়া, তৃণমূল-কংগ্রেস জোটের আশা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন এনসিপিআই সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top