News Flash

  • Home
  • দিনের খবর
  • সৌমিত্র খাঁর বিরুদ্ধে মামলায় স্থগিতাদেশ জারি কলকাতা হাই কোর্টে
Image

সৌমিত্র খাঁর বিরুদ্ধে মামলায় স্থগিতাদেশ জারি কলকাতা হাই কোর্টে

কলকাতা, ৮ নভেম্বর (হি.স.) : চাকরি দেওয়ার নামে বেশ কয়েকজন চাকরিপ্রার্থীকে প্রতারণা করার অভিযোগ উঠেছিল বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর বিরুদ্ধে। মামলা গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে। বুধবার ওই মামলার শুনানিতে আপাতত তদন্তের উপর স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সিদ্ধার্থ রায় চৌধুরীর এজলাস এদিন এই নির্দেশ দিয়েছেন।

আদালত সূত্রের খবর, ২০১৫ সালে নিরঞ্জন ঘোষ নামে এক ব্যাক্তির কাছ থেকে সৌমিত্র খাঁ ৭ লাখ টাকা নিয়েছিলেন বলে অভিযোগ। চাকরি পাইয়ে দেওয়ার নামেই ওই টাকা নেওয়া হয়েছিল বলে মামলাকারীর দাবি।

সময় মতো চাকরি না পেয়ে ২০২২ সালের সেপ্টেম্বরে বাঁকুড়ার কোতলপুর থানায় সৌমিত্রর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন চাকরিপ্রার্থীরা। পরে মামলা গড়ায় হাইকোর্টে। বুধবার ওই মামলা উঠেছিল হাইকোর্টে।

বিজেপির সাংসদের আইনজীবী সৌরভ চট্টোপাধ্যায় আদালতে বলেন, ২০১৯ সালে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তাঁর মক্কেলের বিরুদ্ধে একাধিক বেআইনি মামলা করা হয়েছে। এরপরই রাজ্যের আইনজীবী স্বপন বন্দ্যোপাধ্যায়ের কাছে বিচারপতি জানতে চান, সৌমিত্রর বিরুদ্ধে কী কী অভিযোগ রয়েছে।

সরকারি আইনজীবী আদালতের কাছে একদিন সময় চান। বিচারপতিকে তিনি বলেন, “একদিন সময় দিন। আমি বিস্তারিত তথ্য আদালতে পেশ করব।” এর পরই মামলার তদন্তের উপর স্থগিতাদেশ জারি করেন বিচারপতি সিদ্ধার্থ রায় চৌধুরীর বেঞ্চ। এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে দুর্গাপুজোর ছুটি চলছে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top