News Flash

  • Home
  • দেশ
  • বদ্রীনাথ দর্শন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর
Image

বদ্রীনাথ দর্শন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

গোপেশ্বর, ৮ নভেম্বর (হি.স.) : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বুধবার উত্তরাখণ্ডের বদ্রীনাথধাম দর্শন করেন। প্রায় ২৫ মিনিট ধরে মন্দিরে পুজার্চনা করেন রাষ্ট্রপতি। পুজার্চনা করে তিনি দেশের সুখ ও সমৃদ্ধি কামনা করেন। বদ্রীনাথ ধামে রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন উত্তরাখণ্ডের গভর্নর লেফটেন্যান্ট জেনারেল গুরমিত সিং এবং মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে বুধবার সকাল ১০টা ২০ নাগাদ ভারতীয় বিমান বাহিনীর হেলিকপ্টারে বদ্রীনাথ আর্মি হেলিপ্যাডে পৌঁছন। সেখানে রাষ্ট্রপতিকে স্বাগত জানান রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল (অব.) গুরমিত সিং এবং মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, বিকেটিসি চেয়ারম্যান অজেন্দ্র অজয় এবং অন্যান্য জনপ্রতিনিধি সহ জেলা ম্যাজিস্ট্রেট হিমাংশু খুরানা, পুলিশ সুপার রেখা যাদব।
রাষ্ট্রপতি বদ্রীনাথের মন্দিরে বেদ পাঠ করেন এবং মন্দিরে বদ্রী বিশালের বিশেষ পূজার্চনা করেন। বদ্রীনাথ ধামের প্রধান পুরোহিত রাওয়াল ঈশ্বর প্রসাদ নাম্বুদিরি এবং তীর্থক্ষেত্রের পুরোহিতরা বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে আনুষ্ঠানিক পূজার্চনা পরিচালনা করেন। মন্দির কমিটির চেয়ারম্যান অজেন্দ্র অজয়, ভাইস চেয়ারম্যান কিশোর পানওয়ার এবং অন্যান্য আধিকারিকরা রাষ্ট্রপতিকে প্রসাদ এবং ভগবান বদ্রীনাথের পোশাক উপহার দেন।
মন্দির প্রাঙ্গণে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, রাষ্ট্রপতিকে ভোজপত্র, আরতি এবং ঝুড়িতে তৈরি বদ্রীনাথ মন্দিরের প্রতিরূপ উপহার দেন। রাষ্ট্রপতি বদ্রীনাথধামের সৌন্দর্যে অভিভূত হন। মন্দির থেকে বের হওয়ার সময় তিনি হাত নেড়ে বদ্রীনাথ ধামে আসা ভক্তদের শুভেচ্ছা জানান। মন্দিরে প্রার্থনার পর রাষ্ট্রপতি বদ্রীনাথ থেকে শ্রীনগরের উদ্দেশ্যে রওনা হন।
রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে বদ্রিনাথ ধামে কড়া নিরাপত্তার ব্যবস্থার আয়োজন করেছিল প্রশাসন। এছাড়াও, কন্টিনজেন্সি প্ল্যানের আওতায় গাউচরে সমস্ত ব্যবস্থা করা হয়েছিল। রাষ্ট্রপতির বদ্রীনাথ সফরের সময় উপস্থিত ছিলেন, জেলা ম্যাজিস্ট্রেট হিমাংশু খুরানা, পুলিশ সুপার রেখা যাদব, সিডিও এলএন মিশ্র, এডিএম ডক্টর অভিষেক ত্রিপাঠী, জয়েন্ট ম্যাজিস্ট্রেট ডক্টর দীপক সাইনি, এসডিএম কুমকুম জোশী, প্রধান নির্বাহী কর্মকর্তা যোগেন্দ্র সিং, ধর্ম অধিকারী রাধাকৃষ্ণ, মিডিয়া ইনচার্জ ডাঃ হরিশ গৌর প্রমুখ।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top