News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাম মন্দির নির্মাণের আনন্দে আমি অভিভূত: রাম নায়েক
Image

রাম মন্দির নির্মাণের আনন্দে আমি অভিভূত: রাম নায়েক


লখনউ, ৭ নভেম্বর (হি.স.) : রাম মন্দির তৈরির খুশিতে তিনি অভিভূত বলে উল্লেখ করলেন উত্তরপ্রদেশের প্রাক্তন রাজ্যপাল রাম নায়েক। তিনি মঙ্গলবার বিজেপির রাজ্য অফিসে এক আনুষ্ঠানিক বক্তৃতায় একথা বলেন। রাম নায়ের বলেন, ২০২৪ সালের ২২ জানুয়ারি রাম মন্দিরের প্রতিষ্ঠার পর আমি রামলালার মন্দির দর্শনে অযোধ্যায় যাব।

রাম নায়েক আরও জানান, উত্তরপ্রদেশ রাজ্যে আগের তুলনায় অনেক পরিবর্তন হয়েছে। বিদ্যুতের ঘাটতি ক্ষেত্রে অনেক উন্নতি হয়েছে। আইনশৃঙ্খলারও উন্নতি সাধন হয়েছে। নায়েক বলেন, আমি রাজ্যপাল পদে থাকাকালীন মেট্রোপলিটন সিটিতে পুলিশ কমিশনারেট ব্যবস্থা চালুর কথা বলেছিলাম। পুলিশ কমিশনারেট ব্যবস্থা চালু করা হয়েছে যা ভালো ফল দিচ্ছে। উত্তরপ্রদেশে সবার জন্য এক আইন।
এসপি নেতা আজম খান সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, তাঁরসঙ্গে যেটা ঘটেছে তারজন্য তিনি নিজেই দোষী। প্রাক্তন রাজ্যপাল আরও বলেন, ২০১৭ সালে উত্তর প্রদেশে ১৩টি মেডিকেল কলেজ ছিল। এখন সে জায়গায় ২০২৩ সালে ২৭টি মেডিকেল কলেজ হয়েছে। ১৮টি মেডিকেল কলেজ বিচারাধীন রয়েছে। ২০২৫ সালে এটি বেড়ে ৪৫টি মেডিকেল কলেজে পরিণত হবে।

মঙ্গলবারের এই বক্তৃতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজ্যে বিজেপির প্রচারমাধ্যমের প্রধান মনীশ দীক্ষিত, সহ প্রধান হিমাংশু দুবে, বিজেপির কার্যালয় প্রমুখ ভারত দীক্ষিত এবং সহ–কার্যালয় প্রমুখ চৌধুরী লক্ষ্মণ সিং।

Releated Posts

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026

পিওকে-তে দমনপীড়ন পাকিস্তানজুড়ে অস্থিরতার আগুন ছড়াতে পারে, দাবি ভারতীয় গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান বিক্ষোভ দমনে পাকিস্তানি প্রশাসনের কঠোর অবস্থান শেষ পর্যন্ত গোটা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top