ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ নভেম্বর।। প্রস্তুতি চূড়ান্ত। আগামীকাল থেকে তিন দিন ব্যাপী স্টেট লেভেল স্কুল স্পোর্টস কম্পিটিশন ২০২৩-২৪ শুরু হচ্ছে। উদ্যোক্তা পশ্চিম জেলা স্কুল স্পোর্টস বোর্ড। স্থানীয় এনএসআরসিসি-তে বিশেষ করে দুটো ইভেন্ট ব্যাডমিন্টন এবং জিমন্যাস্টিক্স, অনূর্ধ্ব ১৪, অনূর্ধ্ব ১৭ এবং অনূর্ধ্ব ১৯ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আগামীকাল বিকেল পাঁচটায় এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে। সাত ও আট নভেম্বর জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হলেও ব্যাডমিন্টন টুর্নামেন্ট গড়াবে ৯ নভেম্বর পর্যন্ত। আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মেয়র দীপক মজুমদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ত্রিপুরার স্পোর্টস কাউন্সিলের সচিব সুকান্ত ঘোষ উপস্থিত থাকবেন। এছাড়া, বিশেষ ও সম্মানিত অতিথি হিসেবে ত্রিপুরা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সভাপতি জীষ্ণু দেব বর্মন, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব সঞ্জয় সাহা, দপ্তরের উপ-অধিকতা তথা পদ্মশ্রী দীপা কর্মকার প্রমূখ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের জয়েন্ট সেক্রেটারি অপু রায়। দপ্তরের অধিকতা দিবাকর দেবনাথ এক আমন্ত্রণ পত্রে সংশ্লিষ্ট সকলের উপস্থিতি চেয়েছেন।

রাজ্য স্কুল ক্রীড়ায় ব্যাডমিন্টন জিমন্যাস্টিক্স আজ থেকে
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…


















