News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লোকসভা নির্বাচনকে সামনে রেখে ঊনকোটি জেলায় সংগঠনকে চাঙ্গা করছে বিজেপি
Image

লোকসভা নির্বাচনকে সামনে রেখে ঊনকোটি জেলায় সংগঠনকে চাঙ্গা করছে বিজেপি

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৫ নভেম্বর : ঊনকোটি জেলায় সংগঠনকে চাঙ্গা করতে উদ্যোগ গ্রহণ করেছে শাসকদল বিজেপি। এর অঙ্গ হিসেবে বিজেপি জেলা কার্যালয় ভবনে কৈলাশহর সংখ্যালঘু মোর্চার মন্ডল কমিটি পুনর্গঠন করা হয়েছে।

আজ দুপুর বেলা কৈলাশহর বিজেপি জেলা কার্যালয় ভবনে কৈলাশহর বিজেপি সংখ্যালঘু মোর্চার মণ্ডল কমিটি পুনর্গঠন করা হয়। মূলত ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখেই আজ কৈলাশহর বিজেপি মন্ডলের সংখ্যালঘু মোর্চার মণ্ডল কমিটি পুনর্গঠন করা হয়েছে। উক্ত মণ্ডল কমিটিতে আশরাফু জামান রফি- কে বিজেপি সংখ্যালঘু মোর্চার মন্ডল সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়।
নজরুল ইসলাম গনি বিজেপি সংখ্যালঘু মোর্চার মন্ডলের সহ-সভাপতি হিসেবে নিযুক্ত করা হয় আরিফ আলি সহ-সভাপতি হিসেবে নিযুক্ত করা হয় মোহাম্মদ রুপ মিয়া কৈলাশহর বিজেপি মন্ডলের সংখ্যালঘু মোর্চার সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্তি করা হয়। মইজুল আলী, কুদ্দুস আলী, বাসিদ আলী, মমতা বেগম এরা কৈলাসহর বিজেপি মন্ডলের সংখ্যালঘু মোর্চার সম্পাদক হিসাবে নিযুক্তি করা হয়। এছাড়াও আব্দুল নুর অফিস সেক্রেটারি হিসেবে নিযুক্ত হন ।

আজ মোট ২১ জন নিয়ে বিজেপি সংখ্যালঘু মোর্চার মন্ডল কমিটি পুনর্গঠন করা হয়। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৈলাসহর বিজেপি মন্ডলের সংখ্যালঘু মোর্চার মন্ডল সভাপতি আশরাফুজ্জামান রফি জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি আক্তারুল হোসেন কৈলাশহর বিজেপি মন্ডলের সহ-সভাপতি মোতাসির নআহমেদ কৈলাশহর বিজেপি মন্ডলের সম্পাদক মনসুর আলী বি এল এ শ্যামল বার্মা। জানান। মোর্চার মন্ডল সভাপতি আশরাফুজ্জামান রফি।

Releated Posts

বুথ সভাপতির সমর্থনে পথে গকুলনগর ভৌমিক পাড়ার বাসিন্দারা, অপপ্রচারের অভিযোগে প্রতিবাদ

আগরতলা, ১ আগস্ট: কমলাসাগর বিধানসভার গকুলনগর ভৌমিক পাড়া এলাকায় স্থানীয় বুথ সভাপতি লিটন শর্মার সমর্থনে প্রতিবাদ কর্মসূচিতে সামিল…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

চিকিৎসক বদলির প্রতিবাদে রাস্তা অবরোধে সামিল এলাকাবাসী

আগরতলা, ১ আগস্ট: ফটিকরায় হাসপাতালে নেই পর্যাপ্ত চিকিৎসক। তার মধ্যে স্বাস্থ্য পরিষেবার মান তল্লানীতে গিয়ে ঠেকেছে। এরই মধ্যে…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top