News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অল ত্রিপুরা চেস এসোসিয়েশনের বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এশিয়ান চেস ফেডারেশনের  সহ-সভাপতি  ভরত সিং চৌহান
Image

অল ত্রিপুরা চেস এসোসিয়েশনের বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এশিয়ান চেস ফেডারেশনের  সহ-সভাপতি  ভরত সিং চৌহান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ নভেম্বর : ৫ই নভেম্বর অল ত্রিপুরা চেস এসোসিয়েশনের এক্সিকিউটিভ কমিটি এবং বিভিন্ন ডিস্ট্রিকের প্রতিনিধিদের নিয়ে এক  বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয় । এই সাধারণ সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য চেস অ্যাসোসিয়েশনের পেট্রন তথা  বিধায়ক  রতন চক্রবর্তী  এবং ত্রিপুরা রাজ্যের ক্রীড়া ও যুব বিষয়ক দফতরের  অধিকর্তা  এস বি নাথ।
আগামী বছর ত্রিপুরা রাজ্যে উত্তর-পূর্বাঞ্চল দাবা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। আগামী ১০ ডিসেম্বর আগরতলার রবীন্দ্র ভবনে বার্ষিক পুরস্কার বিতরণী  অনুষ্ঠানে এশিয়ান চেস ফেডারেশনের  সহ-সভাপতি  ভরত সিং চৌহান উপস্থিত থাকবেন। এছাড়াও দাবা সংস্থার পেট্রোন  রতন চক্রবর্তী  উপস্থিত থাকবেন।

আগামী ১২ থেকে ২৫ নভেম্বর ইউরোপের ইতালিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব যুব দাবা চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় ত্রিপুরার রাজ্যের দাবা সংস্থার সাধারণ সম্পাদক দীপক সাহা  ম্যানেজার হিসেবে নিযুক্তি পেয়েছেন। উনাকে এই সভায় সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। ত্রিপুরা রাজ্য থেকে প্রথম কেউ এ সম্মান পেলেন।  ত্রিপুরা রাজ্যের সংস্থার সভাপতি  প্রশান্ত কুন্ডু এ বছর উত্তর পূর্বাঞ্চল ফোরামের সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন। উনাকেও সংবর্ধিত করা হয়।আরশিয়া দাস উত্তর পূর্বাঞ্চল রাজ্যের  প্রথম মহিলা খেলোয়ার হিসেবে ডাব্লিউ সিএম টাইটেল খেতাব অর্জন করেন। এই সভায় আরশিয়া দাসকে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।  প্রসেনজিৎ দত্ত ফিডে মাস্টার টাইটেল পাওয়ার দীর্ঘ দিন পর আরশিয়া দাস ডব্লিউ সিএম টাইটেল উপাধি লাভ করে।এছাড়াও এবছর আরাধ্য দাস জাতীয় স্কুল দাবায় দুর্দান্ত প্রদর্শন করে তৃতীয় হওয়ার শুভেচ্ছা জানানো হয়।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top