News Flash

  • Home
  • দেশ
  • ( আপডেট ) মুকেশ আম্বানিকে প্রাণনাশের হুমকি, তেলেঙ্গানা থেকে গ্রেফতার অভিযুক্ত
Image

( আপডেট ) মুকেশ আম্বানিকে প্রাণনাশের হুমকি, তেলেঙ্গানা থেকে গ্রেফতার অভিযুক্ত

মুম্বই, ৪ নভেম্বর (হি. স.) শিল্পপতি মুকেশ আম্বানিকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে তেলেঙ্গানা থেকে গ্রেফতার এক তরুণ। বছর ১৯–এর এই তরুণের বিরুদ্ধে অভিযোগ, একাধিক বার রিলায়েন্স কর্তাকে হুমকি ইমেল করার। তাকে ৮ নভেম্বর পর্যন্ত তাকে পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, মুকেশ আম্বানিকে ইমেল মারফত হুমকি দিয়ে ২০ কোটি টাকা চাওয়া হয়েছিল। পরে ফের একই ঠিকানা থেকে আসে আরও একটি ইমেল। সেখানে বলা হয়, ২০ নয়, ২০০ কোটি টাকা দিতে হবে। অন্যথায় খুন করা হবে রিলায়েন্স কর্তাকে। পরে অন্য একটি মেলে সেই অঙ্ক বাড়িয়ে ৪০০ কোটি করা হয়েছিল। এর পরও আরও দুটি মেল পান মুকেশ আম্বানি। অবশেষে পুলিশের জালে অভিযুক্ত। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম গণেশ রমেশ ভানপার্ধি। তেলেঙ্গানা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
মুম্বইয়ের এক সিনিয়র পুলিশ কর্তা জানিয়েছেন, তাঁরা পুরো বিষয়টি খতিয়ে দেখছেন। এই চক্রান্তের পিছনে আর কারা রয়েছে সবই তাঁরা খুঁজে বের করার চেষ্টা করছেন। ইমেলগুলি যে আইপি অ্যাড্রেস থেকে পাঠানো হয়েছিল সেটির সাহায্যেই অভিযুক্তের সন্ধান মিলেছে। এখন দেখার, ওই তরুণের সঙ্গে আরও কেউ এই ঘটনায় জড়িত কিনা।

Releated Posts

১০ ও ২০ টাকার পলিমার নোটের মাঠপর্যায়ের পরীক্ষায় কেন্দ্রের অনুমোদন, কাগজের নোট তুলে দেওয়ার পরিকল্পনা নেই

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): কেন্দ্র সরকার ১০ টাকা ও ২০ টাকার পলিমার (প্লাস্টিকভিত্তিক) নোটের মাঠপর্যায়ের (ফিল্ড ট্রায়াল) পরীক্ষার…

ByByNews Desk Jul 27, 2026

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ভারতের সঙ্গে বৈঠক কোট দিভোয়ারের বিমানবাহিনী প্রধানের

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): ভারত ও কোট দিভোয়ার (আইভরি কোস্ট) সোমবার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা এবং…

ByByNews Desk Jul 27, 2026

কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা, দুবাই-মুম্বইগামী ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ রাজকোটে

রাজকোট (গুজরাট), ২৭ জুলাই (আইএএনএস): দুবাই থেকে মুম্বইগামী ইন্ডিগোর একটি বিমান কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা পাওয়ার পর সোমবার…

ByByNews Desk Jul 27, 2026

ছাত্রদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি তেজস্বীর, না হলে রাজ্যজুড়ে গণআন্দোলনের হুঁশিয়ারি

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): ২৫ জুলাইয়ের ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপের তীব্র সমালোচনা করে গ্রেফতার হওয়া ছাত্রদের অবিলম্বে মুক্তি…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top