News Flash

  • Home
  • দেশ
  • পশ্চিম মেদিনীপুরে বালকের বস্তাবন্দি মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য
Image

পশ্চিম মেদিনীপুরে বালকের বস্তাবন্দি মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য

পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর, (হি.স.): ব্যাগে মোড়ানো অবস্থায় ধান জমি থেকে উদ্ধার হল এক বালকের মৃতদেহ উদ্ধার। শনিবার দুপুরে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানার খুড়শী গ্ৰাম পঞ্চায়েতের দক্ষিণ পলাশী এলাকায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দশগ্রাম-পোক্তাপোল রাজ্য সড়কের নারায়ণগড় থানার খুড়শি গ্ৰাম পঞ্চায়েতের দক্ষিণ পলাশি এলাকায় ধান জমিতে কাজ করছিলেন কয়েকজন। সেই সময় হঠাৎই ব্যাগে মোড়ানো অবস্থায় কিছু দেখতে পান তাঁরা। ব্যাগটি খুলে তাঁরা দেখতে পান, ১২ বছর বয়সী একটি বালকের মৃতদেহ। ঘটনার খবর এলাকায় চাউর হতে ঘটনাস্থলে ভিড় জমায় স্থানীয় মানুষজন। এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের প্রাথমিক অনুমান, রাতে কেউ খুন করে বালকটির মৃতদেহ ব্যাগে ভরে রাস্তার ধারে জমিতে ফেলে দিয়ে গিয়েছেন। এই ঘটনার খবর পেয়ে সেখানে উপস্থিত হয় নারায়ণগড় থানার ওসি-সহ পুলিশ অধিকারিকরা। ব্যাগে মোড়া অবস্থায় ওই বালকের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, এখনও পর্যন্ত নাম ও পরিচয় জানা যায়নি। তার বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার লক্ষ্মীবাজার এলাকায় বলে পুলিশ জানতে পেরেছে। তার পরিবারে খবর পাঠানো হয়েছে। শোকে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। বালককে কি খুন করা হয়েছে নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য, তা নিয়ে তদন্ত শুরু করেছে নারায়ণগড় থানার পুলিশ। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

Releated Posts

সীমান্তের কাছে এসএসবি-এর অভিযানে মাদক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ৫

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তের কাছে গত দু’দিনে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও একটি অবৈধ আগ্নেয়াস্ত্র…

ByByNews Desk Sep 12, 2026

সরকারের নিষ্ক্রিয়তায় অন্ধকারে কর্নাটক, বিদ্যুৎ সংকট নিয়ে সরব বিজেপি

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকে বিদ্যুৎ সংকট নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপির প্রবীণ নেতা তথা…

ByByNews Desk Sep 12, 2026

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top