News Flash

  • Home
  • দেশ
  • তুফানগঞ্জে বাঁশঝাড় থেকে উদ্ধার তাজা বোমা, ঘটনা স্থলে বম্ব স্কোয়াড
Image

তুফানগঞ্জে বাঁশঝাড় থেকে উদ্ধার তাজা বোমা, ঘটনা স্থলে বম্ব স্কোয়াড

বক্সিরহাট, ৪ নভেম্বর (হি. স.) : কোচবিহারের তুফানগঞ্জে বাঁশঝাড় থেকে উদ্ধার দু’টি তাজা বোমা। ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে তুফানগঞ্জ-২ নম্বর ব্লকের মহিষকুচি-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের টাকোয়ামারি এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার এলাকার একটি বাঁশঝাড়ে প্লাস্টিকের ক্যারিব্যাগ থেকে বোমা দু’টি উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় বক্সিরহাট থানার পুলিশ। আসে দমকলের একটি ইঞ্জিনও। খবর দেওয়া হয় সিআইডি বম্ব স্কোয়াডকে। বোমা দু’টি কোথা থেকে এল, কারাই বা তা রেখে গেল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
এসডিপিও জ্যাম ইয়ং জিম্বা জানান, সিআইডির বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। তারাই বোমা দু’টি নিষ্ক্রিয় করবে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Releated Posts

পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে তৃণমূল চলতে পারে না: রিতব্রত

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসকে কোনওভাবেই পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে পরিচালনা করতে দেওয়া উচিত নয় বলে মন্তব্য…

ByByNews Desk Sep 12, 2026

সীমান্তের কাছে এসএসবি-এর অভিযানে মাদক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ৫

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তের কাছে গত দু’দিনে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও একটি অবৈধ আগ্নেয়াস্ত্র…

ByByNews Desk Sep 12, 2026

সরকারের নিষ্ক্রিয়তায় অন্ধকারে কর্নাটক, বিদ্যুৎ সংকট নিয়ে সরব বিজেপি

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকে বিদ্যুৎ সংকট নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপির প্রবীণ নেতা তথা…

ByByNews Desk Sep 12, 2026

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top