News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভূমিকম্প বিধ্বস্ত নেপালে মৃতের সংখ্যা বেড়ে ১৫৪, শোক প্রকাশ করে সাহায্যের আশ্বাস প্রধানমন্ত্রী মোদীর
Image

ভূমিকম্প বিধ্বস্ত নেপালে মৃতের সংখ্যা বেড়ে ১৫৪, শোক প্রকাশ করে সাহায্যের আশ্বাস প্রধানমন্ত্রী মোদীর

কাঠমান্ডু, ৪ নভেম্বর (হি.স.) : শুক্রবার গভীর রাতে ৬.৪ মাত্রার ভূমিকম্পে পশ্চিম নেপালে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে ত্রাণ ও উদ্ধারের কাজ। এখনও পর্যন্ত ১৫৪ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। ন্যাশনাল ভূমিকম্প মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টারের মতে, ভূমিকম্পটি ঘটেছে রাত ১১টা ৪৭ মিনিটে। এর কেন্দ্রস্থল ছিল জাজারকোট জেলায়। শনিবার সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেপালের ভূমিকম্পে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ভারত নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।

নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আধিকারিকরা জানিয়েছেন। ত্রাণ ও উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া লোকজনকে খুঁজছেন। এখনও পর্যন্ত জাজারকোটে ধ্বংসস্তূপের স্তূপ থেকে ৯২ ও রুকুম পশ্চিমে ৬২ জনের দেহ উদ্ধার করা হয়েছে। এদিকে, ভূমিকম্পে যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । তিনি তার শোক বার্তায় জানিয়েছেন, এই বিপর্যয়ের সময়ে নেপালকে সব ধরনের সাহায্য করতে প্রস্তুত ভারত।
নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল ব্যাপক ক্ষতিগ্রস্ত এলাকা জাজারকোটে পৌঁছেছেন। সেনাবাহিনীর মেডিকেল টিম ও ওষুধ নিয়ে আসা নেপালের প্রধানমন্ত্রী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। তিনি ত্রাণ ও উদ্ধার কাজে সকলের সহযোগিতা কামনা করেছেন। জাজারকোট ও রুকুমের হাসপাতালগুলোতে জায়গা নেই। এখন আহতদের হেলিকপ্টারে করে সুরক্ষেত ও নেপালগঞ্জের হাসপাতালে পাঠানো হচ্ছে। আশপাশের এলাকা থেকে মেডিকেল টিম ডাকা হয়েছে।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top