News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব-‌২৩ :‌ আবারও ব্যাটিং বিপর্যয় টানা তিন ম্যাচে পরাজিত ত্রিপুরা
Image

অনূর্ধ্ব-‌২৩ :‌ আবারও ব্যাটিং বিপর্যয় টানা তিন ম্যাচে পরাজিত ত্রিপুরা

ত্রিপুরা-‌১১৪(২৯.২)

ছত্তিশগড়-‌১১৮/‌৩(২৫.৪)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ নভেম্বর।। পরাজয়ের হ্যাটট্রিক করলো ত্রিপুরা। টানা পরাজয়ে ত্রিপুরার ক্রিকেটারদের মানসিকতা তলানিতে গিয়ে ঠেকেছে। সেই ব্যাটিং ব্যর্থতাউ ত্রিপুরার পরাজয়ের অন্যতম কারন। আসরে ৪ ম্যাচ খেললেও ‘‌কাগুজে বাঘ’‌  ত্রিপুরার ব্যাটসম্যান-‌রা ২২ গজে নিজেদের জমি যেনও খুজেই পাচ্ছেন না। বিপক্ষের বোলারদের সামনে যেনও বিনা লড়াইয়ে অসহায় আত্মসমর্পন করছেন। ফলে ফলাফলও হচ্ছে জঘন্য। সুলতানপুরের গুরুগঁাও ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ত্রিপুরার ব্যাটসম্যান-‌রা ৫০ ওভার ব্যাট করতে পারেননি। এর থেকেই অনুমেয় ত্রিপুরার ব্যাটসম্যানরা কতটা আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন। জাতীয় অনূর্ধ্ব-‌২৩ একদিবসীয় ক্রিকেটে। ত্রিপুরার গড়া মাত্র ১১৪ রানের জবাবে ছত্তিশগড় ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। সকালে টসে জয়ল৪ভ করে প্রথমে ব্যাট নিয়ে কার্যত ২২ গজে লুটিয়ে পড়েন ত্রিপুরার ব্যাটসম্যান-‌রা। মাত্র ২৯.‌২ ওভারে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ১১৪ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে সেন্টু সরকার ২৯ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৭, দুর্লভ রায় ৩৪ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৬, অমিত আলি ১২ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১০ এবং রিয়াজ উদ্দিন ১৮ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করেন। ছত্তিশগড়ের পক্ষে ময়াঙ্ক যাদব ৩১ রান দিয়ে ৪ টি, দীপক সিং ২১ রানে এবং দীপক যাদব ৩০ রানে ২ টি উইকেট পেয়েছেন। জবাবে খেলতে নেমে ছত্তিশগড় ২৫.‌৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে এম শর্মা ২৩ বল খেলে ২ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩০ রানে এবং হর্ষ সাহু ১৮ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৫ রানে অপরাজিত থেকে যান। এছাড়া দলের পক্ষে আয়ুষ পান্ডে ৫৮ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৪, আদিত্য সিং ২৮ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২১ এবং ময়াঙ্ক যাদব ২৫ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৬ রান করেন। ত্রিপুরার পক্ষে অমিত আলি ৩৯ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন। আসরে ৪ ম্যাচ খেলে ত্রিপুরার পয়েন্ট ৪। ৭ নভেম্বর ত্রিপুরার পঞ্চম প্রতিপক্ষ গোয়া। গ্রুপের অপর দুটি খেলায় গুজরাট দুই রানের ব্যবধানে ওড়িশাকে এবং মুম্বাই ১৫১ রানের ব্যবধানে গোয়াকে পরাজিত করেছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top