News Flash

  • Home
  • দেশ
  • দিল্লি সরকারের ভুলের দায় অন্য কাউকে দেওয়া উচিত নয় : বিজেপি
Image

দিল্লি সরকারের ভুলের দায় অন্য কাউকে দেওয়া উচিত নয় : বিজেপি

নয়াদিল্লি, ৩ নভেম্বর (হি.স.) : দিল্লিতে বেড়ে চলা মারাত্মক দূষণের জন্য বিজেপি, আম আদমি পার্টিকে দায়ী করেছে। শুক্রবার বিজেপির সদর দফতরে আয়োজিত এক সংবাদিক সম্মেলনে বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া বলেন, দিল্লি সরকার তার ভুলের জন্য অন্য কাউকে দায়ী করছে।

অরবিন্দ কেজরিওয়াল দূষণ মোকাবিলায় ব্যর্থ হয়েছেন এবং দিল্লিকে গ্যাস চেম্বারে পরিণত করেছেন বলেও এদিন গৌরব ভাটিয়া মন্তব্য করেন। আম আদমি পার্টির সরকার দূষণ মোকাবিলায় কোনওরকম কার্যকর ব্যবস্থা নেয়নি। আর এখন দূষণের কারণে কেন্দ্রীয় সরকারকে দোষারোপ করছে।

বিজেপির মুখপাত্র আরও বলেন, গতবছর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বায়ু দূষণ মোকাবিলায় তাঁর দায়িত্বের কথা বলেছিলেন। বায়ু দূষণের সমস্যা নিয়ন্ত্রণে এক বছরের সময়ও চেয়েছিলেন। দিল্লিবাসীকে এখন এর জবাব দেওয়া উচিত। অরবিন্দ কেজরিওয়াল ইডির সমন থেকে যেভাবে পালিয়ে গিয়েছিলেন সেভাবে পালানো উচিত নয়। সরকার দূষণ মোকাবিলার জন্য অন্য কোনও বিকল্প অনুসন্ধান করেনি কেন বলেও তিনি ক্ষোভ প্রকাশ করেন।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top