News Flash

  • Home
  • দেশ
  • বায়ুদূষণের জেরে দিল্লিতে জরুরি অবস্থা জারি, শুক্র ও শনি বন্ধ থাকবে স্কুল
Image

বায়ুদূষণের জেরে দিল্লিতে জরুরি অবস্থা জারি, শুক্র ও শনি বন্ধ থাকবে স্কুল

নয়াদিল্লি, ৩ নভেম্বর (হি.স.) : রাজধানী দিল্লি এবং নিকটবর্তী প্রধান শহর নয়ডা ও উত্তর প্রদেশের গাজিয়াবাদে বায়ু দূষণের জেরে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বাতাস এতটাই দূষিত (বিষাক্ত) হয়ে গেছে যে মানুষের চোখ জ্বালা করছে এবং শ্বাস নিতে কষ্ট হচ্ছে।

শুক্রবার ভোর ৫টায় পরিসংখ্যান প্রকাশ করেছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। এই তথ্য অনুসারে, দিল্লিতে একিউআই ৪৫৯ হয়েছে। নয়ডায় এই মাত্রা ৪১৮। সকালে গাজিয়াবাদের একিউআই রেকর্ড করা হয়েছে ৩৬৩-এ। বৃহস্পতিবার বিকেল ৫টায় দিল্লির গড় একিউআই ছিল ৪০২। এটি বায়ুর গুণমান সূচকের সবচেয়ে বিপজ্জনক স্তর হিসাবে বিবেচিত হয়। এদিন সকালেও এই মাত্রা অতিক্রম করেছে।

বায়ু দূষণের মাত্রা বৃদ্ধি পাওয়ায় বৃহস্পতিবার দিল্লি সরকার একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দুই দিন (৩ ও ৪ নভেম্বর) স্কুল বন্ধ থাকবে। তবে অনলাইন ক্লাস চলবে বলে জানিয়েছে শিক্ষা দফতর। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানান। অন্যদিকে, আগামী দুই সপ্তাহে দূষণ আরও বাড়বে বলে পূর্বাভাস দিয়েছেন বিজ্ঞানীরা।

Releated Posts

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top