News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফের রাতের আঁধারে গাড়ির গ্লাস ভেঙ্গে চুরমার
Image

ফের রাতের আঁধারে গাড়ির গ্লাস ভেঙ্গে চুরমার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ নভেম্বর : রাতের আঁধারে শহরতলীতে রাস্তার পাশে রাখা গাড়ির গ্লাস ভেঙ্গে দেওয়ার নতুন ট্রেন্ড শুরু হয়েছে রাজ্য জুড়ে। বৃহস্পতিবার রাতে ফের এমন এক ঘটনা ঘটেছে শহরে।

রাতের অন্ধকারে সিদ্ধি আশ্রম চৌমুহনী এলাকায় অল্টো এবং ট্রাক গাড়ির গ্লাস ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে দুষ্কৃতীকারীরা। এমনকি ট্রাক গাড়িতে থাকা ব্যাটারিও নিয়ে গেছে দুষ্কৃতীরা।

এই বিষয়ে গাড়ির মালিক বাবুল ঘোষ বিস্তারিত জানাতে গিয়ে বলেছেন, কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত সেই সম্পর্কে উনার কোনো ধারণা নেই। তবে তিনি এও বলেন, তিনি বিরোধী দলের কর্মী। বিরোধী দলের সমর্থক হওয়ার কারনেই উনার গাড়ির উপরে এই আক্রমণ হয়েছে বলে দাবি করেছেন তিনি। তার আরো অভিযোগ, উনি যেখানে গাড়ি রাখেন সেখানে আরও অন্যান্যদেরও গাড়ি রাখা হয়। তবে শুধুমাত্র উনার গাড়ির গ্লাসই ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। তাই কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এই ঘটনা সংঘটিত করেছে বলে দাবি করেছেন তিনি।

রাজধানীর বুকে এই ধরনের ঘটনা প্রায়শই ঘটে চলেছে। তাই প্রশাসন যেন এই দুষ্কৃতীকারীদের চিনহিত করে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করে সেই দাবি জানিয়েছেন ওই ব্যক্তি।

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top