News Flash

  • Home
  • দেশ
  • প্রাণনাশের হুমকি পেলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন
Image

প্রাণনাশের হুমকি পেলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন

তিরুবনন্তপুরম, ২ নভেম্বর (হি.স.) : প্রাণনাশের হুমকি পেলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, বুধবার সন্ধ্যায় রাজ্য পুলিশের সদর দফতরে একটি হুমকি ফোন আসে। রাজ্য পুলিশের সদর দফতরের কন্ট্রোল রুমে ফোন করে এই হুমকি দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, তারা সব দিক তদন্ত করছে। হুমকি দেওয়ার জন্য ব্যবহৃত ফোন নম্বরের বিরুদ্ধে কেরল পুলিশ একটি মামলা নথিভুক্ত করেছে। ভারতীয় দণ্ডবিধি ১১৮ (বি) এবং ১২০ (ও) ধারার অধীনে মামলা করা হয়েছে।

১১৮(বি) ধারা পুলিশ, ফায়ার ব্রিগেড বা অন্য কোন প্রয়োজনীয় পরিষেবাকে বিভ্রান্ত করার জন্য বা গুজব ছড়ানোর সঙ্গে সম্পর্কিত। ১২০ (ও) ধারা যোগাযোগের যে কোনো মাধ্যমে বারবার বিরক্ত করা, বেনামী কল, চিঠি, লেখা, বার্তা, ই-মেইল বা মেসেঞ্জারের মাধ্যমে যেকোন ব্যক্তির ওপর উপদ্রব-এর সঙ্গে সম্পর্কিত।

Releated Posts

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top