News Flash

  • Home
  • প্রধান খবর
  • হারদোইতে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস যোগীর, নারীশক্তিকে জানালেন কুর্নিশ
Image

হারদোইতে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস যোগীর, নারীশক্তিকে জানালেন কুর্নিশ

হারদোই, ২ নভেম্বর (হি.স.) : উত্তরপ্রদেশের হারদোই জেলাকে ৫৪১ কোটি টাকার ২১৭টি উন্নয়ন প্রকল্প উপহার দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বৃহস্পতিবার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে যোগ দেন যোগী। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগী নারী শক্তি বন্দন আইন পাশ করার জন্য মহিলাদের অভিনন্দনও জানান।

ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানের ভাষণে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানান, নারী শক্তি বন্দন আইন পাশ করার জন্য মহিলাদের সমস্ত শক্তিকে অভিনন্দন। অর্ধেক জনসংখ্যাকে সম্মান ও ক্ষমতায়নের মাধ্যমেই সমাজ ও দেশকে উন্নত করা সম্ভব বলেও যোগী এদিনের ভাষণে মন্তব্য করেন। তিনি বলেন, ডাবল ইঞ্জিন সরকার সমাজ ও দেশের উন্নতি সাধনেই গুরুত্বপূর্ণ কাজ করছে। এজন্যই আজ পিএম আবাস যোজনা, প্রতিটি ঘরে শৌচাগার, উজ্জ্বলা যোজনা, আয়ুষ্মান যোজনার মতো সুযোগ-সুবিধা পেয়ে প্রচুর মানুষ উপকৃত হচ্ছে। মেয়ে-বোনেদের উন্নতির জন্যও অনেক কর্মসূচি আনা হয়েছে। আজ সাধারণ শিক্ষক থেকে চন্দ্রযান পর্যন্ত সব স্তরের মানুষ সুযোগ পাচ্ছে। এর মাধ্যমে একটি সক্ষম ও স্বনির্ভর ভারত তৈরি হচ্ছে।

Releated Posts

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন ইন্ডিয়া ২০২৬: সেমিকন্ডাক্টর, ফিনটেক ও লজিস্টিকসে ভারতের অগ্রগতির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর, ফিনটেক এবং লজিস্টিকস-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতি দেশের অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক স্তরে…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top