News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে মন কি বাত অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী
Image

দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে মন কি বাত অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর : আত্মনির্ভর ভারত’ গড়তে উৎসবের মরশুমে ‘ভোকাল ফর লোকাল’ হওয়ার মন্ত্র দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার ১০৫ তম ‘মন কি বাত’ অনুষ্ঠানে তিনি জানালেন এবারের গান্ধী জয়ন্তীতে খাদি মহোৎসবে রেকর্ড বিক্রির নজির তৈরি হয়েছে। আগামী দিনেও দেশের মানুষকে দেশীয় উৎপাদনকে এভাবেই উৎসাহিত করে চলার ডাক দিয়েছেন মোদি।
তিনি আহ্বান জানিয়েছেন, সবাই যেন স্থানীয় পণ্য কেনায় নজর দেন। এদিন দলীয় কার্যকর্তাদের সাথে বসে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এইদিন বিজেপি ১৪ বাধারঘাট মন্ডলের ৯ নং বুথ এলাকা অর্থাৎ ভট্টপুকুর কালিটিলা এলাকার বাসিন্দা দিলীপ সাহার বাড়িতে বসে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী। সাথে উপস্থিত ছিলেন ১৪ বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মিনা রানি সরকার সহ অন্যান্যরা।
প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শুনার পর মুখ্যমন্ত্রী বলেন প্রতি মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকে দেশের মানুষ। প্রতি মাসের শেষ রবিবার মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসির সামনে বিভিন্ন বিষয় তুলে ধরেন প্রধানমন্ত্রী। মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে ত্রিপুরায় বসে সমগ্র দেশকে দর্শন করা যায়। সর্দার বল্লব ভাই পেটেলের জন্মদিনকে কিভাবে পালন করতে হবে সেই বিষয়ে এইদিন বিস্তারিত তুলে ধরেছেন প্রধানমন্ত্রী।
এদিনের মন কি বাত অনুষ্ঠানে আত্মনির্ভর ভারতের উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। স্থানীয় ভাবে উৎপাদিত সামগ্রীর উপর নির্ভরশীলতা বৃদ্ধির উপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। বিভিন্ন অজানা বিষয় তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এইদিন রাজধানীর শান্তিপাড়া এলাকায় দলীয় কার্যকর্তাদের সাথে বসে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শুনেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য।  

Releated Posts

৫০ লক্ষ টাকার কফ সিরাপ উদ্ধার, গ্রেফতার ট্রাক চালক

ধর্মনগর, ১০ জুন: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। অসম-ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ৫০…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে ১২ বছর পূর্তি, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী হিসেবে ৪৩৯৯ দিন পূর্ণ করায় ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে আন্তরিক শুভেচ্ছা…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

টিটিএএডিসি-র নতুন সিইও হিসেবে নিয়োগ পেলেন আইএএস আধিকারিক শান্তনু

আগরতলা, ১০ জুন,: ত্রিপুরা সরকার প্রশাসনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রদবদল করে প্রবীণ আইএএস আধিকারিক শান্তনুকে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

ত্রিপুরার উচ্চশিক্ষা খাতে কেন্দ্রীয় সহায়তার দাবি, শীঘ্রই নিয়োগ হবে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য

আগরতলা, ১০ জুন: রাজ্যের উচ্চশিক্ষা পরিকাঠামোর সম্প্রসারণ, নতুন কলেজগুলির অধিভুক্তিকরণ সংক্রান্ত জটিলতা নিরসন এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য…

ByByTaniya Chakraborty Jun 10, 2026
Scroll to Top