News Flash

Image

দ্রুতগতির জেরে ফের যান দুর্ঘটনা, আহত তিন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৯ অক্টোবর : লক্ষী পূজার রাতে ধর্মনগরের পরিস্থিতি আগাম আচ করতে পেরে উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী সন্ধ্যা থেকে বিভিন্ন রাস্তায় পুলিশ বাহিনী নিয়ে তৎপর ছিলেন। এত তৎপরতার পরও যান সন্ত্রাস অব্যাহত।  

লক্ষী পূজার রাতে প্রায় সাড়ে বারোটা নাগাদ টি আর০২- কে -০২৯৩ নম্বরের একটি অল্টো গাড়ি ধর্মনগর অফিসটিলার একটি ইলেকট্রিক পোস্টে এসে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়ির মধ্যে থাকা তিনজন গুরুতর আহত হয়। দ্রুতগতিতে থাকার ফলে গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। গাড়িতে ছিল চালক বিরজিৎ চক্রবর্তী, তার বাড়ি বড়ুয়াকান্দি গ্রাম পঞ্চায়েতে। তার সাথে ছিল দীপপন দেব, বাড়ি একই গ্রামের বড়ুয়াকান্দিতে এবং দীপক দেবনাথ বাড়ি জেল রোডের মনতলাতে। তিনজনকেই ধর্মনগরের অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে নিয়ে যায়। দূর্ঘটনাগ্রস্থ তিনজন বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গেছে চালক বিরজিৎ চক্রবর্তী এর কোন লাইসেন্স নেই। অথচ গতকাল সন্ধ্যা রাত থেকে পুলিশ সুপারের নেতৃত্বে ধর্মনগরের বিভিন্ন রাস্তায় পুলিশবাহিনী যারা বাইক বা গাড়ি চালাচ্ছে তাদের কাছে প্রকৃত লাইসেন্স আছে নাকি এবং ট্রাফিক আইনের বিভিন্ন বিষয়ে সচেতন আছে নাকি তা নিয়ে অভিযান অব্যাহত রেখেছিলেন। কিন্তু তারপরেও সচেতনতার অভাবে দ্রুত গতির জন্য  এই যান দুর্ঘটনা অব্যাহত রয়েছে রাজ্যে।

Releated Posts

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top