News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মসজিদের ইমামের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনে থানায় মামলা, ইমাম পলাতক
Image

মসজিদের ইমামের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনে থানায় মামলা, ইমাম পলাতক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৯ অক্টোবর : শনিবার রাতে ধর্মনগরের মহিলা থানায় শাকাইবাড়ি মসজিদের ইমাম রাহামুদ্দিনের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনে অভিযোগ দাখিল করল নির্যাতিতার মা।
ঘটনার বিবরণে জানা যায় ধর্মনগরের শাকাইবাড়ী মসজিদের ইমাম রাহাম উদ্দিন, তার বাড়ি পার্শ্ববর্তী আসাম রাজ্যের বরাক উপত্যকার নিলাম বাজারে। সে আলগাপুর গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডের এক নাবালিকার সাথে প্রণয়ের সম্পর্কে লিপ্ত হয় বলে অভিযোগ। দেড় বছর যাবত তাদের মধ্যে প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে এবং ইমাম তাকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দেয়। গত তিন মাস ধরে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে বলে নির্যাতিতার মা দাবি করেছেন।

শনিবার তাদের মধ্যে যখন শারীরিক সম্পর্ক চলছিল তখন নির্যাতিতার মার চোখে ধরা পড়ে। অবস্থা বেগতিক দেখে ইমাম রাহাম উদ্দিন সেখান থেকে পালায়। অভিযুক্তার মা শনিবার রাতে ধর্মনগর মহিলা থানায় দীর্ঘদিন ধরে তার মেয়েকে শারীরিক নির্যাতন এবং ধর্ষণের অভিযোগ জানিয়ে মামলা দায়ের করে।
এদিকে ঘটনার পর থেকে ইমাম পলাতক। ধর্মনগর থানার পুলিশ এবং আসামের নিলামবাজার থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে তল্লাশি শুরু করে, তবে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। তার খোঁজে তল্লাশি অব্যাহত রেখেছে পুলিশ।  

Releated Posts

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top