News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুত্রের হাতে আক্রান্ত বৃদ্ধ পিতা, থানায় মামলা, আক্রান্ত পিতা হাসপাতালে চিকিৎসাধীন 
Image

পুত্রের হাতে আক্রান্ত বৃদ্ধ পিতা, থানায় মামলা, আক্রান্ত পিতা হাসপাতালে চিকিৎসাধীন 

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ২৯ অক্টোবর: 

পুত্রের হাতে আক্রান্ত জন্মদাতা পিতা। ঘটনা  সোনামুড়া থানার অন্তর্গত দশরথবাড়ি গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ডের মধুচরণ পাড়ায়। অভিযুক্ত পুত্রের নাম জ্যেষ্ঠ মোহন দেববর্মা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। আক্রান্ত পিতা জানিয়েছেন আকণ্ঠ মদ্যপান করে তার পুত্র জ্যেষ্ঠ মোহন দেববর্মা প্রতিনিয়তই তার ওপর অত্যাচার চালাতো। এসব বিষয় নিয়ে স্থানীয়ভাবে বহুবার সালিশি সভাও হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আজ অভিযুক্ত পুত্রের আক্রমণে বৃদ্ধ পিতার একটি হাত ভেঙ্গে গেছে। স্থানীয় লোকজনরা ঘটনাস্থলে ছুটে এসে আহত বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এ ব্যাপারে অভিযুক্ত পুত্রের বিরুদ্ধে থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে এখনো পর্যন্ত অভিযুক্ত পুত্রকে আটক করতে পারেনি পুলিশ। অভিযুক্ত পলাতক বলে জানা গেছে। অভিযুক্তকে গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। এ ধরনের ঘটনাকে মারাত্মক সামাজিক অবক্ষয়ের ঘটনা বলে বিভিন্ন মহল থেকে দাবি করা হয়েছে। এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। 

Releated Posts

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, মাসের শেষে ভারী বর্ষণের পূর্বাভাস

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আগামী তিন দিন ত্রিপুরাজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত আবহাওয়া বুলেটিনে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top