News Flash

  • Home
  • দিনের খবর
  • বাল্মীকি জয়ন্তীতে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, আদিকবিকে স্মরণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও
Image

বাল্মীকি জয়ন্তীতে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, আদিকবিকে স্মরণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও

নয়াদিল্লি, ২৮ অক্টোবর (হি.স.): আদিকবি মহর্ষি বাল্মীকির জন্মবার্ষিকীতে দেশবাসীকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, “দেশবাসীকে বাল্মীকি জয়ন্তীর শুভেচ্ছা। সামাজিক সাম্য ও সদিচ্ছা সম্পর্কিত তাঁর মূল্যবান চিন্তাভাবনা বর্তমানেও ভারতীয় সমাজকে অনুপ্রাণিত করছে। তাঁর মানবতার বার্তার মাধ্যমে তিনি যুগে যুগে আমাদের সভ্যতা ও সংস্কৃতির অমূল্য ঐতিহ্য হয়ে থাকবেন।”

জন্মবার্ষিকীতে আদিকবিকে স্মরণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। তিনি এক্স মাধ্যমে জানান, “রামায়ণ রচনা করে মহাকবি মহর্ষি বাল্মীকি মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামের জীবনকে মানুষের হৃদয়ে চিরকাল জীবন্ত করে তোলার একটি মহৎ কাজ করেছিলেন। এই কালজয়ী কাজ ভগবান শ্রী রামের প্রতিষ্ঠিত আদর্শে সমাজকে উদ্বুদ্ধ করে ধর্মের পথ দেখাচ্ছে। এমন মহান কবি বাল্মীকিজির জন্মবার্ষিকীতে সবাইকে জানাই শুভেচ্ছা।”

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top