News Flash

  • Home
  • দিনের খবর
  • এশিয়ান প্যারা গেমসে ১০০টি পদক জয় ভারতের, ক্রীড়াবিদদের অভিনন্দন প্রধানমন্ত্রীর
Image

এশিয়ান প্যারা গেমসে ১০০টি পদক জয় ভারতের, ক্রীড়াবিদদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৮ অক্টোবর (হি.স.): চিনের হ্যাংঝাউয়ে এশিয়ান প্যারা গেমসে ১০০টি পদক জয় করে ভারত ইতিহাস সৃষ্টি করেছে। এই মুহূর্তে দেশের ঝুলিতে ২৬টি সোনা, ৩০টি রূপো এবং ৪৫টি ব্রোঞ্জ পদক রয়েছে। শনিবার প্রতিযোগিতার শেষ দিনের শুরুতেই দিলীপ গাভিট ৪৯ দশমিক ৪/৮ সেকেন্টে পুরষদের টি-ফরটি সেভেন চারশো মিটার ইভেন্টে সোনা জিতে পদক সংখ্যাকে তিন অঙ্কে নিয়ে যান। অ্যাথলেটিকস, দাবা এবং রোয়িং-এ আজ ভারত খেলতে নামবে।

ভারতীয় ক্রীড়াবিদদের এই সাফল্যে সকলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী এক্স মাধ্যমে জানিয়েছেন, এশিয়ান প্যারা গেমসে ১০০টি পদক! অতুলনীয় আনন্দের মুহূর্ত। এই সাফল্য আমাদের ক্রীড়াবিদদের নিছক প্রতিভা, কঠোর পরিশ্রম এবং সংকল্পের ফল। এই অসাধারণ মাইলফলক আমাদের হৃদয়কে অপরিসীম গর্বে পরিপূর্ণ করে। আমি আমাদের অবিশ্বাস্য ক্রীড়াবিদ, কোচ এবং তাদের সাথে কাজ করা সকলকে গভীর কৃতজ্ঞতা জানাই। এই বিজয় আমাদের সকলকে অনুপ্রাণিত করে। তারা একটি অনুস্মারক হিসাবে কাজ করে যে আমাদের তরুণদের জন্য কিছুই অসম্ভব নয়।

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top