News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রধানমন্ত্রী মোদীর গুজরাট সফরের প্রস্তুতি পর্যালোচনায় মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল
Image

প্রধানমন্ত্রী মোদীর গুজরাট সফরের প্রস্তুতি পর্যালোচনায় মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল

গান্ধীনগর, ২৮ অক্টোবর (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুজরাট সফরের প্রস্তুতি শনিবার খতিয়ে দেখেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। এদিন মোদীর সফরকে ঘিরে মুখ্যমন্ত্রী প্যাটেলের সভাপতিত্বে জেলা কালেক্টর ও প্রশাসনের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের ভিডিও কনফারেন্স বৈঠকেরও আয়োজন করা হয়।

শনিবারের এই বৈঠকে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল অন্যদের যাত্রাধাম আম্বাজির পুরো এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেন। সেইসঙ্গে সভায় আসা ব্যক্তিদের জন্য বিশুদ্ধ জল বিতরণ এবং স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবাগুলি নিশ্চিত করারও পরামর্শ দেন। প্রধানমন্ত্রীর কর্মসূচী স্থলে আগত নাগরিকদের যাতায়াতে ও যান চলাচলে যাতে কোনওরকম বিপত্তি না হয় সেজন্য পুলিশ প্রশাসনকে যান চলাচল নিয়ন্ত্রণের পরামর্শ দেন মুখ্যমন্ত্রী প্যাটেল।
গান্ধীনগরে আয়োজিত এই উচ্চ পর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী প্যাটেলের সঙ্গে অংশ নেন মুখ্য প্রিন্সিপাল সেক্রেটারি কে. কৈলাশনাথন ও বর্ষীয়ান সচিবরা।

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top