News Flash

  • Home
  • দেশ
  • হরিয়ানার পানিপথে নিরঙ্কারি সমাবেশে অংশগ্রহণকারী ভক্তদের অটো উল্টে আহত ৪
Image

হরিয়ানার পানিপথে নিরঙ্কারি সমাবেশে অংশগ্রহণকারী ভক্তদের অটো উল্টে আহত ৪

চন্ডিগড়, ২৮ অক্টোবর (হি.স.) : হরিয়ানার পানিপথের নিরঙ্কারি সন্ত সমাগমে অংশগ্রহণকারী একটি অটো উল্টে চারজন আহত হয়েছেন। শনিবার থেকে হরিয়ানার পানিপথের সমলখায় শুরু হয়েছে নিরঙ্কারি সন্ত সমাবেশ। এই সমাগমে অংশ নিতে উত্তরপ্রদেশ থেকে হরিয়ানায় একটি মহিলা ভক্তদের অটো উল্টে দুর্ঘটনা ঘটে। ট্রাকের সঙ্গে অটোর সংঘর্ষে অটোতে থাকা চারজন মহিলা গুরুতর আহত হন। আহত সবাইকে রোহতক পিজিআই-তে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, উত্তরপ্রদেশের ফিরোজাবাদ থেকে একটি অটোতে করে ভক্তরা নিরঙ্কারি সন্ত সমাগমে এসেছিলেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন চারজন মহিলা ভক্ত। আহতরা হলেন, অনিতা দেবী (৪২),মঙ্গলা দেবী (৩৫),ভগবতী দেবী (৬৫) এবং আশা দেবী(৬০)। দুর্ঘটনার পর উপস্থিত ভক্তরা আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। পুলিশে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে উপযুক্ত ব্যবস্থা নিতে শুরু করে।

Releated Posts

বিশ্বের উদ্ভাবন সহযোগী হতে চায় ভারত: পীযূষ গোয়াল

নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা আরও গভীর করে বিশ্বের উদ্ভাবন সহযোগী (ইনোভেশন পার্টনার) হিসেবে…

ByByNews Desk Jun 14, 2026

গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে মৃত্যু দুই এমবিবিএস পড়ুয়ার, ১৭ ঘণ্টা পর উদ্ধার দ্বিতীয় দেহ

গ্বালিয়র, ১৪ জুন (আইএএনএস): দীর্ঘ ১৭ ঘণ্টার উদ্ধার অভিযানের পর মধ্যপ্রদেশের গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে যাওয়া দ্বিতীয় এমবিবিএস…

ByByNews Desk Jun 14, 2026

দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিভ্রাট নিয়ে তামিলনাড়ু সরকারকে নিশানা ডিএমকের, অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি

চেন্নাই, ১৪ জুন (আইএএনএস): রাজ্যের বিভিন্ন প্রান্তে দীর্ঘ সময় ধরে চলা বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় তামিলনাড়ুর টিভিকে-নেতৃত্বাধীন সরকারকে তীব্র…

ByByNews Desk Jun 14, 2026

মূল অভিযুক্ত গ্রেপ্তারের পর উগ্রপন্থা-গুপ্তচরবৃত্তি চক্রের তদন্তে জোর মধ্যপ্রদেশ এটিএসের

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): কথিত উগ্রপন্থী কার্যকলাপ ও বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগের অভিযোগে তদন্ত আরও জোরদার করেছে মধ্যপ্রদেশের…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top