News Flash

Image

ফের ৬ দিনের পুলিশ রিমান্ড সৈকতের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ অক্টোবর : সৈকত তলাপাত্রকে ফের ৬ দিনের পুলিশ রিমান্ড দিল আদালত। অন্য চারটি মামলায় ২ নভেম্বর পর্যন্ত জেল হাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। উল্লেখ্য পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার হওয়া সৈকত তলাপাত্রের বিরুদ্ধে ইতিমধ্যেই একাধিক মামলা রজু করা হয়েছে। শুক্রবার সৈকত তলাপাত্রকে ৫ টি মামলায় ফের আদালতে তোলা হয়। এর মধ্যে তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ- এর একটি মামলায় পুলিশের তরফে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়। পশ্চিম জেলার স্পেশাল জজ শুভাশিস শর্মা রায় ৬ দিনের পুলিশ হাজতের নির্দেশ দেন সৈকতকে। এমনটাই জানিয়েছেন আইনজীবী সম্রাট কর ভৌমিক। তিনি জানান, অপর চারটি মামলায় ২ নভেম্বর পর্যন্ত জেল হাজতে পাঠিয়েছেন বিচারক। ৬ দিনের রিমান্ড শেষে সৈকত তলাপাত্রকে জেলে নিয়ে যাওয়া হবে। ২ তারিখ ফের তাকে আদালতে তোলা হবে। ২ নভেম্বরে মধ্যে পুলিশের তদন্ত শেষ করতে হবে বলেও আদালত স্পষ্ট জানিয়েছেন বলে জানান আইনজীবী।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top