News Flash

  • Home
  • দেশ
  • ভাত দিতে দেরি হওয়ায় স্ত্রীকে কুপিয়ে খুন, ধৃত স্বামী
Image

ভাত দিতে দেরি হওয়ায় স্ত্রীকে কুপিয়ে খুন, ধৃত স্বামী

উত্তর ২৪ পরগনা, ২৬ অক্টোবর (হি.স.): ভাত দিতে দেরি হওয়ায় ভয়ংকর কাণ্ড। স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বসিরহাটের স্বরূপনগর থানার তেপুল-মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের দামাটি গ্রামে। অভিযুক্ত বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে, বসিরহাটের স্বরূপনগর থানার তেপুল-মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের দামাটি গ্রামের বাসিন্দা বছর ৬০-এর সাত্তার মোল্লা। সে পেশায় কৃষক। অন্যান্যদিনের মতোই এদিন কাজ সেরে বাড়ি ফেরে সে। স্ত্রী বছর ৫৫-এর তোহারা বিবির কাছে ভাত চায়।

সেই ভাত দিতে দেরি হওয়াকে কেন্দ্র করেই শুরু হয় বচসা। অভিযোগ, তার পরই পাটের দড়ি দিয়ে স্ত্রীকে বেঁধে বটি দিয়ে এলোপাথাড়ি কোপাতে শুরু করে অভিযুক্ত। আর্তনাদ শুনতে পেয়ে ছুটে যান স্থানীয়রা।

স্থানীয়রা গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় তোহারাকে উদ্ধার করে প্রথমে শাঁড়াপুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় প্রৌঢ়াকে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণের মধ্যে তাঁর মৃত্যু হয়।

এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যে স্বরূপনগর থানার পুলিশ স্বামী সাত্তার মোল্লাকে গ্রেফতার করেছে। প্রশ্ন উঠছে, শুধুই কি ভাত দিতে দেরি হওয়ায় এই ঘটনা? না এর পিছনে অন্য কোনও কারণ আছে? তদন্ত শুরু করেছে স্বরূপনগর থানার পুলিশ

Releated Posts

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় আরও বড় ভূমিকা নিচ্ছে ব্রিকস

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উদীয়মান অর্থনীতিগুলির ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্রিকস আরও গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top