News Flash

  • Home
  • ত্রিপুরা
  • যান দুর্ঘটনা অব্যাহত, ২৪ ঘণ্টায় ৩ টি দুর্ঘটনায় ১২ জন আহত কাঞ্চনপুরে
Image

যান দুর্ঘটনা অব্যাহত, ২৪ ঘণ্টায় ৩ টি দুর্ঘটনায় ১২ জন আহত কাঞ্চনপুরে

নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ২৬ অক্টোবর : শারদীয়া দুর্গোৎসবের মধ্যেও রাজ্যের বিভিন্ন জায়গায় যান দুর্ঘটনা অব্যাহত। বাদ নেই কাঞ্চনপুর মহকুমাও। বিজয়া দশমীর দিন থেকে গত ২৪ ঘন্টায় কাঞ্চনপুর মহকুমায় পর পর তিনটি যান দুর্ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে মোট ১২জন। দাসপাড়ায় অটোরিক্সা দুর্ঘটনা এবং মহকুমার শ্রীরামপুরে বাইকের ধাক্কায় ৪ জন গুরুতরভাবে আহত হয়েছে।  বেলা ২টা নাগাদ ফের আরেকটি যাত্রীবাহী গাড়ির দুর্ঘটনা ঘটে কাঞ্চনপুর জম্পুই ৪৪নং-এ জাতীয় সড়কে। জম্পুই হিলে ভ্রমণে যাওয়ার পথে যাত্রীবাহী ম্যাক্স গাড়ির এক্সেল ভেঙে দুর্ঘটনাটি ঘটে বলে জানা যায়। এই যান দুর্ঘটনায় শিশুসহ আহত হয়েছেন মোট ৮ জন পুরুষ মহিলা। এই যান দুর্ঘটনায় আহতদের বাড়ি শীলাছড়ি এবং কাঞ্চনপুরে। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কাঞ্চনপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের মহকুমা হাসপাতাল থেকে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করা হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন প্রত্যেকেই।

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top