News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবসে বিভিন্ন কর্মসূচী প্রদেশ কংগ্রেসের
Image

প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবসে বিভিন্ন কর্মসূচী প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ অক্টোবর : প্রয়াত প্রাক্তন প্রধান মন্ত্রী ভারতরত্ন ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবসে প্রদেশ কংগ্রেসের তরফে কর্মসূচী নেওয়া হয়েছে। ৩১ অক্টোবর সদর জেলা কংগ্রেসের তরফেও কর্মসূচী নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে সদর জেলা কংগ্রেসের মতবিনিময় সভায় একথা জানান প্রদেশ সভাপতি আশিস কুমার সাহা। তিনি জানিয়েছেন, বিভিন্ন কর্মসূচী হাতে নেওয়া হয়েছে এই দিনটিকে কেন্দ্র করে। বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল, সদর জেলা কংগ্রেস দরিদ্র নারায়ণ সেবারও আয়োজন করবে। মহিলা কংগ্রেসেরে তরফে ইন্দিরা গান্ধীর জীবন দর্শনের উপরে আলোচনা সভা হবে কংগ্রেস ভবনে। সভা সফল করতে সকলকে উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানান প্রদেশ কংগ্রেস সভাপতি।

Releated Posts

জাতীয় শিক্ষক পুরস্কার পাচ্ছেন ত্রিপুরার রঞ্জন দেবনাথ

আগরতলা, ২২ আগস্ট: জাতীয় শিক্ষক পুরস্কার ২০২৬-এর জন্য দেশের ৪৮ জন শিক্ষকের তালিকায় স্থান পেলেন দক্ষিণ ত্রিপুরার সাব্রুমের…

ByByTaniya Chakraborty Aug 22, 2026

মোহনভোগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ই – রিক্সা চালকের মৃত্যু, বিদ্যুৎ দপ্তরের গাফিলতির অভিযোগ

আগরতলা, ২২ আগস্ট: বিদ্যুৎ দপ্তরের গাফিলতির অভিযোগকে কেন্দ্র করে মেলাঘর থানাধীন মোহনভোগের আনন্দপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ট্রান্সমিটারে ফিউজ…

ByByReshmi Debnath Aug 22, 2026

বাইখোড়া বাজারে ভিলেজ চেয়ারম্যানকে মারধরের অভিযোগ, দুই যুবকের বিরুদ্ধে হামলার অভিযোগ

আগরতলা, ২২ আগস্ট: দক্ষিণ ত্রিপুরার বাইখোড়া বাজারে কলসীরমুখ ভিলেজের চেয়ারম্যান ও মাংস ব্যবসায়ী কাইসোরাম রিয়াংকে দুই যুবক মারধর…

ByByReshmi Debnath Aug 22, 2026

উদয়পুরে আর কে পুর ও মহিলা থানা পরিদর্শনে ভারপ্রাপ্ত ডিজিপি জি এস রাও

উদয়পুর, ২১ আগস্ট: উদয়পুর মহকুমার আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে আর কে পুর থানা এবং মহিলা থানা পরিদর্শন করলেন…

ByByReshmi Debnath Aug 21, 2026
Scroll to Top