News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আটককৃত বার্মিজ সুপারি বোঝাই গাড়ি ছেড়ে দিলেন ধর্মনগর থানার এস আই
Image

আটককৃত বার্মিজ সুপারি বোঝাই গাড়ি ছেড়ে দিলেন ধর্মনগর থানার এস আই

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৬ অক্টোবর : কাস্টমসকে খবর না দিয়েই আটককৃত বার্মিজ সুপারি বোঝাই গাড়ি ছেড়ে দেওয়ার অভিযোগ উঠল ধর্মনগর থানার এস আই এর বিরুদ্ধে। অভিযোগ এস আই প্রিত্তিময় চাকমা কাউকে কিছু না জানিয়েই আইনি পদক্ষেপ গ্রহন না করেই আটককৃত গাড়ি ছেড়ে দিয়েছেন।

ঘটনার বিবরণে প্রকাশ, ধর্মনগর রাজবাড়ি এলাকায় এই সুপারি বোঝাই গাড়িটি দাড়িয়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়। থানার এস আই পুলিশ কর্মীদের নিয়ে গাড়িটি থানায় নিয়ে এসে তল্লাশি চালাতেই গাড়ি থেকে বেড়িয়ে আসে নিষিদ্ধ বার্মিজ সুপারি। রাতে পুলিশ জানিয়েছিল সকালে মামলা নিয়ে গাড়িটি সিজ করা হবে। খবর দেওয়া হয়েছিল কাস্টমকেও বলে খবর। কিন্তু আশ্চর্যজনকভাবে সকাল হতে কথা পালটে যায় পুলিশের। উলটো সংবাদ কর্মীদের রক্ত চক্ষু দেখান এস আই প্রিত্তিময় চাকমা, এম্নি অভিযোগ। একটা সময় এস আই কারোর কোন কথা না শুনে তিনি তৎক্ষণাৎ গাড়ি চালককে ডেকে বলেন গাড়ি নিয়ে থানা থেকে চলে যেতে। গাড়ি থানা থেকে বের হওয়ার পর সাংবাদিকদের ডেকে প্রিত্তিময় জানান এসডিপিও অর্থাৎ মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিষ সাহার নির্দেশ ছিল এই গাড়ি ছেড়ে দেওয়ার জন্য। দেবাশীষ সাহা না কি ফোনে বলেছেন এই বার্মিজ সুপারিগুলি বার্মিজ সুপারি না এগুলি স্থানীয় সুপারি। সাংবাদিকরা এস ডি পিও এর কাছ থেকে এই বিষয়ে জানতে পুলিশ আধিকারিক এর কার্যালয়ে গেলেও দেবাশীষ বাবুকে পাওয়া যায়নি।ফোনেও তার সাথে যোগাযোগ করা যায়নি।

ঘটনা সামনে আসার পর এই বিষয়ে তদন্ত করবেন জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, এমনটাই আশা করা যাচ্ছে। সরকারকে কলুষিত করে, নিজেদের পকেট ভারি করে, মানুষের স্বার্থ জলাঞ্জলি দিয়ে সমাজটাকে খোলসা করে দিতে চাইছে ধর্মনগরের মহকুমা পুলিশ আধিকারিক সহ জনাকয়েক পুলিশ অফিসার। যাদেরকে রক্ষকের কাজে নিযুক্ত করা হয়েছে তারাই ভক্ষকের ভূমিকা অবতীর্ণ।

Releated Posts

বিলোনিয়ায় ৫০ বোতল কফসিরাপ উদ্ধার, পুলিশের ধাওয়ার মুখে মোটরবাইক ফেলে পালাল চালক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২২ আগস্ট: যানবাহন চলাচল সংক্রান্ত মোবাইল ডিউটি চলাকালীন পুলিশের ধাওয়ায় মোটরবাইক ফেলে পালিয়ে গেল এক চালক।…

ByByReshmi Debnath Aug 22, 2026

নাকা পয়েন্টে কর্তব্যরত টিএসআর জওয়ানকে ধাক্কা দিয়ে পালাল নম্বরবিহীন গাড়ি

বিশালগড়, ২২ আগস্ট: নাকা পয়েন্টে কর্তব্যরত অবস্থায় মালবোঝাই একটি নম্বরবিহীন গাড়ির ধাক্কায় আহত হলেন টিএসআর জওয়ান আরিফুল ইসলাম। ঘটনাটি…

ByByReshmi Debnath Aug 22, 2026

অতিরিক্ত বিদ্যুৎ মাসুলে ১০০ শতাংশ ভর্তুকি: কল্যাণপুরে বিজেপির ধন্যবাদ ও অভিনন্দন র‍্যালি

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ২২ আগস্ট: অতিরিক্ত বিদ্যুৎ মাসুলের বোঝা থেকে সাধারণ মানুষকে স্বস্তি দিতে সরকারের পক্ষ থেকে ১০০…

ByByReshmi Debnath Aug 22, 2026

অটো ও ই-রিক্সা শ্রমিকদের উপর ধরপাকড় বন্ধের দাবি, পরিবহন দপ্তরের বিরুদ্ধে সরব দুই শ্রমিক সংগঠন

আগরতলা, ২২ আগস্ট: আগরতলা শহরে অটো, ই-অটো ও ই-রিক্সা চলাচলকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করল…

ByByTaniya Chakraborty Aug 22, 2026
Scroll to Top