News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অল্প সময়ের মধ্যে নিখোঁজ নাবালক ও নাবালিকাকে খুঁজে বের করলো দেবদারু ফাঁড়ী থানার পুলিশ
Image

অল্প সময়ের মধ্যে নিখোঁজ নাবালক ও নাবালিকাকে খুঁজে বের করলো দেবদারু ফাঁড়ী থানার পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ অক্টোবর : শারদীয় দূর্গোৎসবে দিবারাত্র কাজ করে সকলকে সঠিকভাবে পরিষেবা প্রদান করেছে আরক্ষাদপ্তর।  এরইমধ্যে দেবদারু ফাঁড়ী থানার অধীনে যাতে করে কোনোপ্রকার অপ্রতিকর ঘটনা না ঘটে তারই প্রয়াস করেছেন দেবদারু ফাঁড়ী থানার ওসি বকুল রিয়াং।  উনার নেতৃত্বে কোনোপ্রকার অপ্রতিকর ঘটনা ছাড়াই দেবদারু এলাকায় সুষ্ঠভাবে পূজা সম্পন্ন হয়।  এরইমধ্যে দেবদারু ফাঁড়ী থানার অধীনে এক নাবালক ও নাবালিকা নিখোঁজ হয়ে পরে।  এইবিষয়ে জানার পর তাদের খুঁজে বার করতে অভিযানে নামে পুলিশ। অল্পসময়ের মধ্যে পশ্চিম ত্রিপুরার খয়েরপুর এলাকা থেকে দুজনকে উদ্ধার করতে সক্ষম হয় থানার ওসি বকুল রিয়াং।  উদ্ধার করা নাবালক ও নাবালিকাকে সমস্ত আইনি প্রক্রিয়া সেরে পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হয়েছে। এছাড়াও দেবাদারু ফাঁড়ী থানার অধীনে যেসকল লোকজন মদ্যপান করে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্ট করছে তাদেরকে চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহন করছেন ওসি বকুল রিয়াং।  ওসির এইধরনের উদ্দ্যোগকে সকলে সাধুবাদ জানিয়েছেন।

Releated Posts

অতিরিক্ত বিদ্যুৎ মাসুলে ১০০ শতাংশ ভর্তুকি: কল্যাণপুরে বিজেপির ধন্যবাদ ও অভিনন্দন র‍্যালি

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ২২ আগস্ট: অতিরিক্ত বিদ্যুৎ মাসুলের বোঝা থেকে সাধারণ মানুষকে স্বস্তি দিতে সরকারের পক্ষ থেকে ১০০…

ByByReshmi Debnath Aug 22, 2026

অটো ও ই-রিক্সা শ্রমিকদের উপর ধরপাকড় বন্ধের দাবি, পরিবহন দপ্তরের বিরুদ্ধে সরব দুই শ্রমিক সংগঠন

আগরতলা, ২২ আগস্ট: আগরতলা শহরে অটো, ই-অটো ও ই-রিক্সা চলাচলকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করল…

ByByTaniya Chakraborty Aug 22, 2026

বিদ্যুৎ মাসুলে ১০০ শতাংশ ভর্তুকি: রাজ্য সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আগরতলায় ধন্যবাদ র‍্যালি

আগরতলা, ২২ আগস্ট: বিদ্যুৎ মাসুলে ১০০ শতাংশ ভর্তুকি প্রদানের রাজ্য সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রাজধানী আগরতলায় ধন্যবাদ ও…

ByByTaniya Chakraborty Aug 22, 2026

জিবিতে ১৭ দিনের শিশুর মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগ পরিবারের

আগরতলা, ২২ আগস্ট: জিবি হাসপাতালে শিশু চিকিৎসায় আউটসোর্সিং কর্মীর গাফিলতিতে ১৭ দিনের শিশুর মৃত্যু হয়েছে। এমনটাই অভিযোগ তুলেছেন…

ByByTaniya Chakraborty Aug 22, 2026
Scroll to Top