News Flash

  • Home
  • দেশ
  • অভিষেকের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন কোতুলপুরের বিধায়ক
Image

অভিষেকের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন কোতুলপুরের বিধায়ক

কলকাতা, ২৬ অক্টোবর (হি.স.) : বৃহস্পতিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন বিজেপির আরও এক বিধায়ক। তিনি হলেন বাঁকুড়ার কোতুলপুরের বিজেপি বিধায়ক হরকালী প্রতিহার।

আগামী বছরই লোকসভা নির্বাচন। সেই নির্বাচনে বাংলার থেকে বেশ কয়েকটি আসনে জয়ের স্বপ্ন দেখছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেখানে বিজেপি বিধায়কের তৃণমূলের যোগদান শাসকদলের কাছে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তাঁর ক্যামাক স্ট্রিটের অফিসে বিজেপি বিধায়ককে দলে স্বাগত জানান। তৃণমূলের তরফে প্রকাশিত ছবিতে বিজেপি বিধায়ককে উত্তরীয় পরিয়ে দলে স্বাগত জানাতে দেখা গিয়েছে অভিষেককে।

তৃণমূলেরসামাজিক মাধ্যমে লেখা হয়েছে, “এই পদক্ষেপ জনস্বার্থ ও মা-মাটি-মানুষের কাজের করার জন্য ইতিবাচক। তৃণমূল কংগ্রেস পরিবারে আমরা তাঁকে স্বাগত জানাই। আমরা বাংলার উন্নয়ন করতে বদ্ধপরিকর। আমরা একসঙ্গে হাতে হাত মিলিয়ে বাংলার উন্নয়নের জন্য কাজ করব।’’

Releated Posts

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় আরও বড় ভূমিকা নিচ্ছে ব্রিকস

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উদীয়মান অর্থনীতিগুলির ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্রিকস আরও গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top