News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রেমের টানে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে এলেন এক বিবাহিত মহিলা
Image

প্রেমের টানে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে এলেন এক বিবাহিত মহিলা

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৬ অক্টোবর : ফের প্রেমের টানে দেশ ছেড়ে ভারতে এলেন প্রেমিকা। রাজ্যের এক ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বাংলাদেশের এক বিবাহিত মহিলা। আর তাতেই নিজ দেশ ছেড়ে পালিয়ে ভারতে এসে গ্রেপ্তার হতে হল তাকে। ঘটনার বিবরনে জানা যায়, এক কবিরাজের প্রেমে মুগ্ধ হয়ে প্রেমিকা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে এসে এসেছেন। তবে অবৈধভাবে ভারতে প্রবেশ করায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃত বাংলাদেশী যুবতীর নাম ফাতেমা নুরসাত(২৪)। তার বাড়ি বাংলাদেশের সিলেটের মৌলভী বাজার এলাকায়। চুরাইবাড়ি থানা এলাকার উত্তর ফুলবাড়ির বখাটে যুবক নুর জালাল ওরফে সাদ্দামের সাথে পালিয়ে আসে বলে খবর।

সাদ্দামের বাড়ি থেকে ফাতেমাকে আটক করে চুরাইবাড়ি থানার পুলিশ। জানা গেছে, ফাতেমা বিবাহিত, তারপরও প্রেমে অন্ধ হয়ে সাদ্দামের সাথে ভারতে আসে সে। সাদ্দাম ভুয়ো কবিরাজ বলে এলাকাবাসীদের অভিযোগ। সেই সূত্রে বাংলাদেশ গেলে প্রেমের ভাব জমে দুজনের। আটক ফাতেমার কাছ থেকে পাসপোর্ট সহ বৈধ নথিপত্র না পাওয়ায় তাকে গ্রেপ্তার করে চুরাইবাড়ি থানার পুলিশ বলে জানা যায়।

Releated Posts

বিলোনিয়ায় ৫০ বোতল কফসিরাপ উদ্ধার, পুলিশের ধাওয়ার মুখে মোটরবাইক ফেলে পালাল চালক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২২ আগস্ট: যানবাহন চলাচল সংক্রান্ত মোবাইল ডিউটি চলাকালীন পুলিশের ধাওয়ায় মোটরবাইক ফেলে পালিয়ে গেল এক চালক।…

ByByReshmi Debnath Aug 22, 2026

নাকা পয়েন্টে কর্তব্যরত টিএসআর জওয়ানকে ধাক্কা দিয়ে পালাল নম্বরবিহীন গাড়ি

বিশালগড়, ২২ আগস্ট: নাকা পয়েন্টে কর্তব্যরত অবস্থায় মালবোঝাই একটি নম্বরবিহীন গাড়ির ধাক্কায় আহত হলেন টিএসআর জওয়ান আরিফুল ইসলাম। ঘটনাটি…

ByByReshmi Debnath Aug 22, 2026

অতিরিক্ত বিদ্যুৎ মাসুলে ১০০ শতাংশ ভর্তুকি: কল্যাণপুরে বিজেপির ধন্যবাদ ও অভিনন্দন র‍্যালি

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ২২ আগস্ট: অতিরিক্ত বিদ্যুৎ মাসুলের বোঝা থেকে সাধারণ মানুষকে স্বস্তি দিতে সরকারের পক্ষ থেকে ১০০…

ByByReshmi Debnath Aug 22, 2026

অটো ও ই-রিক্সা শ্রমিকদের উপর ধরপাকড় বন্ধের দাবি, পরিবহন দপ্তরের বিরুদ্ধে সরব দুই শ্রমিক সংগঠন

আগরতলা, ২২ আগস্ট: আগরতলা শহরে অটো, ই-অটো ও ই-রিক্সা চলাচলকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করল…

ByByTaniya Chakraborty Aug 22, 2026
Scroll to Top