News Flash

  • Home
  • দেশ
  • মধুচন্দ্রিমা কাটাচ্ছে রোহিত শর্মার ভারত
Image

মধুচন্দ্রিমা কাটাচ্ছে রোহিত শর্মার ভারত

কলকাতা, ২৪ অক্টোবর(হি.স.) : বিশ্বকাপের মাঝে হোটেল থেকে ছাড়া পেল ভারতীয় দল। এরকমটা কোন বিশ্বকাপেই হয়নি। আসলে ভারতের পরবর্তী ম্যাচ ২৯ অক্টোবর ইংল্যান্ডের সঙ্গে।মাঝেই থাকছে ৭ দিনের ছুটি। আর তার জন্যই বিসিসিআই ক্রিকেটারদের পরিবারের সঙ্গে মধুচন্দ্রিমা কাটাতেই এই ব্যবস্থা করেছে।

গত এশিয়া কাপ থেকে খেলার মধ্যে থাকার জন্য বিশ্রামের সুযোগ পায়ননি ক্রিকেটাররা। তাই খেলার মাঝে লম্বা ছুটিটা কাজে লাগাতে এবার পরিবারের কাছে ছুটে গেছেন ক্রিকেটাররা।

রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল, জাসপ্রিত বুমরাহ, শ্রেয়াশ আইয়াররা হোটেল ছেড়ে চলে গেছেন। এদিকে, হিন্দুদের অন্যতম বড় উৎসব দূর্গাপূজা চলছে। তাই এই উৎসবটা নিজ পরিবারের সঙ্গে কাটাতে ছুটির আবদার করেছিলেন অনেকে। তবে ২৭ অক্টোবরের মাঝে আবারও দলের সঙ্গে যোগ দেবেন ক্রিকেটাররা এবং চলবে অনুশীলনও।

এদিকে, হার্দিক পান্ডিয়া রয়েছেন ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে। ইনজুরি থেকে পুরোপুরি ফিট হতে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। টিম ম্যানেজমেন্টের প্রত্যাশা, পরবর্তী ম্যাচের আগে তিনি দলের সঙ্গে যুক্ত হবেন।

Releated Posts

দিল্লিতে বেআইনি ও বিপজ্জনক ভবনের বিরুদ্ধে ভাঙা অভিযান শুরু এমসিডির

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী দিল্লির বিভিন্ন এলাকায় বেআইনি ও বিপজ্জনক ভবন চিহ্নিত করে ভাঙার অভিযান শুরু করেছে…

ByByNews Desk Sep 9, 2026

‘বল্লারি চলো’ শেষ পর্বে, কর্ণাটকের রাজনীতিতে মোড় ঘোরাবে পদযাত্রা: বিজেপি সভাপতি বিজয়েন্দ্র

বল্লারি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটক বিজেপির ১০ দিনের ‘বল্লারি চলো’ পদযাত্রা বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শেষ দিনে প্রবেশ করতে…

ByByNews Desk Sep 9, 2026

রায়বরেলিতে ‘জনতা দরবার’ রাহুল গান্ধীর, উপস্থিত সমাজবাদী পার্টির কর্মীরাও

রায়বরেলি (উত্তরপ্রদেশ), ৯ সেপ্টেম্বর (আইএএনএস): নিজের লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের রায়বরেলি সফরের শেষ দিনে বুধবার ‘জনতা দরবার’ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 9, 2026

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top